NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, নভেম্বর ১, ২০২৬ | ১৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, নিহত ১ রাফিনিয়া-ইয়ামালের জোড়ায় প্রতিপক্ষকে ৬ গোলে উড়িয়ে ফের শীর্ষে বার্সেলোনা মুক্তির ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’ তাহসিফের বিষয়ে জিজ্ঞাসাবাদে দেওয়া দ্বীপের তথ্য যাচাই করছে পিবিআই মার্কিন নির্বাচনে এবার আগাম ভোটের রেকর্ড? ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসায় নতুন নিয়ম ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
Logo
logo

রোহিতকে সরিয়ে হার্দিককে বেছে নিল মুম্বাই


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

রোহিতকে সরিয়ে হার্দিককে বেছে নিল মুম্বাই

রোহিত শর্মার অধিনায়কত্বে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঁচ বার শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ানস। সেই রোহিতকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিল ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএলের আগামী মৌসুমে মুম্বাইয়ের নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডে।  রোহিতকে সরিয়ে এই পেস বোলিং অলরাউন্ডারকে অধিনায়ক করার ঘোষণা দিয়েছে মুকেশ অম্বানীর দল।

 

 

শুক্রবার রোহিতকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অফ পারফরম্যান্স মাহেলা জয়বর্ধনে, ‘এটাই মুম্বাইয়ের ধরন। এখানে ব্যাটন এক সেরার থেকে আর এক সেরার দিকে যায়। শচীন টেন্ডুলকার থেকে হরভজন সিংহ হয়ে রিকি পন্টিং- বার বার মুম্বাইকে সেরা ক্রিকেটারেরা নেতৃত্ব দিয়েছেন। রোহিতও সেটাই করেছেন।

 
মুম্বাই দলের একটি মতাদর্শ রয়েছে। সেটাই একের পর এক অধিনায়ক বহন করে নিয়ে যায়। এ বার সময় হয়েছে হার্দিকের।’

 

রোহিতের নেতৃত্বে আইপিএলের অন্যতম সেরা দলের তকমা পেয়েছে মুম্বাই।

 
সবার আগে পাঁচ বার ট্রফি জিতেছে তারা। সেই কারণে রোহিতের প্রশংসা করেছেন জয়বর্ধনে। তাঁর বিশ্বাস, আগামী দিনে হার্দিকও সেটাই করবেন। জয়বর্ধনে বলেন, ‘হার্দিকের নেতৃত্বের দিকে তাকিয়ে আছি। ওর অভিজ্ঞতা কম নয়।
 
আমি নিশ্চিত ওর অধীনে মুম্বাই আরও শক্তিশালী দল হয়ে উঠবে। সামনের মরসুমে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামব আমরা।’

 

বৃহস্পতিবার নীতীশ রানার বদলে শ্রেয়াস আয়ারকে অধিনায়ক করেছিল কলকাতা নাইট রাইডার্স। তার ২৪ ঘণ্টার মধ্যে এ বার নতুন অধিনায়ক ঘোষণা করে দিল মুম্বাই। রোহিতের অধীনেই আইপিএল ক্যারিয়ার শুরু হয়েছিল হার্দিকের। মুম্বাইয়েই উত্থান হয়েছিল তাঁর। সেখান থেকেই জাতীয় দলে সুযোগ। যদিও গত দু’বছর মুম্বাইয়ের হয়ে খেলেননি তিনি। চলে গিয়েছিলেন গুজরাট টাইটান্সে। সেই দলের অধিনায়ক হিসাবে আইপিএলও জিতেছেন হার্দিক। এ বার নাটকীয় ভাবে তাঁকে কিনেছে মুম্বাই। তখনই জল্পনা শুরু হয়েছিল। সেটাই সত্যিও হল। পাঁচ বারের আইপিএল জয়ী অধিনায়ককে সরিয়ে হার্দিককে দেওয়া হল মুম্বাইয়ের দায়িত্ব।