NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়
Logo
logo

জানুয়ারি থেকে নিউইয়র্ক সিটির ন্যুনতম বেতন ঘন্টায় ১৬ ডলার


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২১ এএম

জানুয়ারি থেকে নিউইয়র্ক সিটির ন্যুনতম বেতন ঘন্টায় ১৬ ডলার

১ জানুয়ারি থেকে নিউইয়র্ক সিটি, ওয়েস্টচেষ্টার ও লং আইল্যান্ডে ন্যুনতম মজুরি নির্ধারিত হয়েছে ঘন্টায় ১৬ ডলার। স্টেটের অবশিষ্ঠ এলাকায় হবে প্রতি ঘন্টায় ১৫ ডলার। গর্ভনর ক্যাথি হোকুল ও স্টেট আইন প্রণেতাদের মধ্যে সম্পাদিত চুক্তিতে এ সিদ্ধান্ত হয়েছে। এ’ছাড়া ২০২৫ ও ২০২৬ সালে প্রতি বছর নিউইয়র্ক সিটি সহ পুরো স্টেট জুড়ে বেতন বাড়বে ৫০ সেন্টস করে। অর্থাৎ ২০২৬ সালে সিটিতে কর্মচারিদের নুন্যতম বেতন হবে ১৭ ডলার। ২০২৭ সালেও বেতন বাড়বে কনজুমার প্রাইজ ইনডেক্স অনুসারে।
নিউইয়র্ক স্টেট গর্ভনর ক্যাথি হোকুল বলেছেন, আগামী জানুয়ারি থেকে বেতন বৃদ্ধি হবে। নিউইয়র্কের কঠোর পরিশ্রমী জনগোষ্ঠীকে সহায়তার জন্যই বেতন বাড়ানো হলো। নিউইয়র্কাররা যদি তাদের পে চেকে বর্ধিত বেতন না দেখতে পান সাথে সাথে লেবার ডিপার্টমেন্টকে অবহিত করুন। ন্যায্য বেতন পেতে লেবার ডিপার্টমেন্ট আপনার সাথে রয়েছে।
নিউইয়র্কে এই বেতন বৃদ্ধির ফলে নিউইয়র্ক সিটির বাসিন্দারা গোটা আমেরিকার মধ্যে ঘন্টায় সর্বোচ্চ নুন্যতম বেতন পাবেন। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে ক্যালিফোরনিয়া। সেখানে ঘন্টায় নুন্যতম বেতন ১৫ ডলার।