NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

বিএনপির প্রতি আমেরিকা সন্তুষ্ট না : পররাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

বিএনপির প্রতি আমেরিকা সন্তুষ্ট না : পররাষ্ট্রমন্ত্রী

আমেরিকার চাওয়ার সঙ্গে বিএনপির কর্মকাণ্ডের কোনো সাদৃশ্য নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এক দফা দাবিতে আন্দোলনের নামে বিএনপি যে জ্বালাও-পোড়াও করছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

 

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমেরিকা জ্বালাও-পোড়াও কর্মসূচি চায় না। তারা সন্ত্রাসী তৎপরতাকে সমর্থন দেয় না। ফলে বিএনপি থেকে তারা গণতান্ত্রিক মনোভাব পায়নি। এসব কারণে আমেরিকা বিএনপির প্রতি সন্তুষ্ট না।

 
বহির্বিশ্বের নয়, আমরা নিজেদের নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার চাপে আছি। এটা আমরা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছি। বহির্বিশ্ব এতে সহযোগিতা করছে, তারা চায় একটি সুষ্ঠু নির্বাচন।’

 

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘আমেরিকার সঙ্গে আওয়ামী লীগের মনোভাবের কোনো তফাত নেই।

 
তারা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে। আওয়ামী লীগও চায় এমন নির্বাচনের পরিবেশ তৈরি করতে। আমরা এই নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের প্রতি আমাদের বিশ্বাস আছে, তাদের রায় চাই। আমরা চাই সবাই নির্বাচনকেন্দ্রে যাবে এবং নির্বিঘ্নে ভোট দেবে।