NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
Logo
logo

নিউইয়র্কে রূপসী চাঁদপুর ফাউন্ডেশন’র নির্বাচন অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১০:২২ পিএম

নিউইয়র্কে রূপসী চাঁদপুর ফাউন্ডেশন’র নির্বাচন অনুষ্ঠিত

নিউইয়র্কে রূপসী চাঁদপুর ফাউন্ডেশন ইনক্’র নির্বাচনে (২০২৪-২০২৫) মো: ফখরুল ইসলাম মাসুম সভাপতি এবং নূরে আলম মনির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।
গত ১০ ডিসেম্বর রোববার রাতে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন আমিন খান জাকির। অন্য দুজন নির্বাচন কমিশনার ছিলেন বাবুল চৌধুরী ও জাহাঙ্গীর হোসাইন। নির্বাচনকালীণ চাঁদপুরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৭৫। ১ জন ভোটার দেশে থাকায় মোট ৭৪ জন ভোটার সরাসরি ব্যালটের মাধ্যমে ভোট দেন। তবে দুজন ভোটারের ভোটদান বিধিসম্মত না হওয়ায় দুটি ভোট বাতিল হয়ে যায়।
৭২ জন ভোটারের মধ্যে সভাপতি পদে মাওলানা মো: ফখরুল ইসলাম মাসুম পেয়েছেন ৪০ ভোট। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বি অপর সভাপতি প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন ৩২ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নূরে আলম মনির পেয়েছেন ৩৮ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বি সাধারণ সম্পাদক প্রার্থী সোহেল গাজী পেয়েছেন ৩৪ ভোট। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পরবর্তীতে সবাইকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।