NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়
Logo
logo

নিউইয়র্কের জ্যামাইকায় সাউথ এশিয়ান কালচারাল সেন্টার উদ্বোধন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:১২ এএম

নিউইয়র্কের জ্যামাইকায় সাউথ এশিয়ান কালচারাল সেন্টার উদ্বোধন

নিউইয়র্কে বর্ণাট্য আয়োজনে উদ্বোধন হলো সাউথ এশিয়ান কালচারাল সেন্টার। সেন্টার লাইট হেলথ কেয়ারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশি, ইন্ডিয়ান, চায়নিজসহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্টজন ও নিউইয়র্কের হোমকেয়ার মালিকরা উপস্থিত ছিলেন। জ্যামাইকার ৯৭-৩৫ এ্যালেনডেল ষ্ট্রিটে অবস্থিত মনোরম পরিবেশে এই কালচারাল সেন্টারের উদ্বোধন করা হয়।১২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ২টা উদ্বোধনী অনুষ্ঠান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সেন্টার লাইটের প্রেসিডেন্ট এন্ড সিইও তারা বুনকোরি রুট, ভাইস প্রেসিডেন্ট শানু রুশকিন, ম্যানেজিং ডাইরেক্টর জিয়াদ ফারাহ, ম্যানেজার রাশিদা আকন্দ জোনি আশাদুজ্জামান।বাংলাদেশি মালিকাধীন হোমকেয়ারের সিইওদের মধ্যে উপস্থিত ছিলেন আসেফ বারি টুটুল, আকাশ রহমান, মামুনুর রশিদ, মোজাম্মেল হোসেন, সামিউল হক প্রমুখ।
পিতা কেটে কালচারাল সেন্টারটি উদ্বোধন করেন কোম্পানীর সিইও। উদ্বোধনের পর বাংলা, হিন্দি গানের পাশাপাশি নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।
কালচারাল সেন্টারটি উদ্বোধনের প্রয়োজনীতা সম্পর্কে উদ্যোক্তরা বলেন, বয়স্করা যেন বাসায় বসে থেকে হতাশাগ্রস্থ না হয় সেজন্য এ সেন্টারের উদ্বোধন করা হয়েছে। যাতে তারা বিনোদন, দেশীয় সুস্বাদু খাবার উপভোগ করতে পারেন। একই সাথে তাদের অবসর সময় যেন প্রাণবন্ত হয়ে উঠে সেজন্যই এই প্রয়াস। এখানে এসে স্ব স্ব ব্যক্তির প্রার্থনা করারও ব্যবস্থা রয়েছে। যাতে করে সব ধরনের সুবিধা পেয়ে প্রবীনরা খুশি থাকেন।