NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

বাংলাদেশে সব পক্ষকে সংযত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:৪৭ এএম

বাংলাদেশে সব পক্ষকে সংযত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের সব পক্ষকে সংযত থাকার ও সহিংসতা এড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার রাতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে প্রশ্নের জবাবে এ আহ্বান জানান।

নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রচারণা চালানোর অভিযোগ প্রসঙ্গে প্রশ্নের জবাবে ম্যাথু মিলার বলেন, আমরা নির্বাচনকে ভুয়া তথ্য সম্বলিত প্রচারণার উদ্বেগজনক খবর দেখেছি। এটি গণতান্ত্রিক চর্চাকে প্রভাবিত করতে বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্বেগজনক প্রবণতার অংশ।

 

 

বিরোধী নেতাকর্মীদের কারাগারে রেখে বাংলাদেশে নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর খবরে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমরা সব পক্ষকে সংযম পালন ও সহিংসতা এড়ানোর আহ্বান জানাই।’

ম্যাথু মিলার বলেন, ‘সবাই যাতে স্বাধীনভাবে কোনো ধরনের সহিংসতার শিকার হওয়ার আশঙ্কা ছাড়াই নির্বাচনের আগে সব প্রক্রিয়ায় অংশ নিতে পারে সে জন্য পরিবেশ সৃষ্টিতে আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই। আমরা বিশ্বাস করি, শক্তিশালী গণতন্ত্রে সবাই স্বাধীনভাবে কথা বলার ও মতবিনিময়ের সুযোগ পায়।

 

 

আগামী নির্বাচনের আগে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেবে কি না এমন প্রশ্ন ওঠেছিল সংবাদ ব্রিফিংয়ে। জবাবে ম্যাথু মিলার বলেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার ব্যাপারে কখনো আগে থেকে অনুমান করে না।

যুক্তরাষ্ট্র বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আহ্বান জানাবে কি না—ব্রিফিংয়ে এমন প্রশ্ন এড়িয়ে গেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র।

শ্রীলঙ্কার বিষয়ে এক প্রশ্নের জবাবে ম্যাথু মিলার বলেন, ‘আমরা সব সময় দুর্নীতির জবাবদিহিতা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করে।