NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬ | ২১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ইউক্রেনের সর্বোচ্চ সম্মাননা দিলেন জেলেনস্কি নির্বাচনে হার, ট্রাম্পের বার্তা—‘কখনোই আত্মসমর্পণ নয়’ এবার ভিনিসিয়ুসের প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন অভিনেত্রীর জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে হারলে ‘মিস্টার ভেটো’ হয়ে উঠবেন ট্রাম্প ওয়ানডে বিশ্বকাপ দেখতে এখনই ১২ কোটির বেশি আবেদন ৮৩২ কোটি টাকার দুর্নীতি মামলায় অভিনেত্রীর নাম পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬
Logo
logo

গ্যালারিতে সমর্থকের মৃত্যু, স্থগিত ম্যাচ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

গ্যালারিতে সমর্থকের মৃত্যু, স্থগিত ম্যাচ

লা লিগায় চলছিল গ্রানাদা ও অ্যাতলেতিকো বিলবাওয়ের ম্যাচ। গ্রানাদার নুয়েভো লস কারমেনেস স্টেডিয়ামে এই ম্যাচ চলাকালীন মৃত্যু হয় এক সমর্থকের। এই মর্মান্তিক ঘটনায় ম্যাচ পরিত্যক্ত করা হয়।

ম্যাচের বয়স যখন ১৮ মিনিট, তখন ম্যাচ বন্ধ রাখা হয়।

 
অ্যাতলেতিকো বিলবাও তখন ১-০ গোলে এগিয়ে ছিল। লা লিগা জানিয়েছে, সমর্থকের মৃত্যুর কারণে ম্যাচ স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে এই ম্যাচ পুনরায় কবে হবে সেটা জানানো হবে শিগগিরই।

 

গ্যালারিতে অসুস্থ হয়ে পড়েন ওই সমর্থক।

 
অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। স্প্যানিশ ক্লাব গ্রানাদা এক বিবৃতিতে বলেছে,'টিকিট কেটে মাঠে আসা সমর্থকের কারণে ম্যাচ স্থগিত রাখা হয়েছে। ভক্তের পরিবার এবং বন্ধুদের প্রতি তাদের সমবেদনা জানানো হয়েছে।'