NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

বাসভবনে ইহুদিদের অনুষ্ঠান, তোপের মুখে ম্যাখোঁ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:১৯ পিএম

বাসভবনে ইহুদিদের অনুষ্ঠান, তোপের মুখে ম্যাখোঁ

ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্যালেসে ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করায় দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর বিরুদ্ধে ফরাসি প্রজাতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হয়েছে। 

গত বৃহস্পতিবার নিজ বাসভবনে ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান হানুক্কাহয় মোমবাতি প্রজ্বালন করতে ফ্রান্সের ইহুদিদের প্রধান ধর্মীয় নেতা রাব্বি হাইম কোরসিয়াকে আমন্ত্রণ জানান ম্যাখোঁ। অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ডান ও বামপন্থী রাজনীতিকদের তোপের মুখে পড়েন ফরাসি প্রেসিডেন্ট। 

বিরোধীদের ভাষ্য, প্রেসিডেন্টের বাসভবনে ধর্মীয় রীতি পালনের অনুমতি দিয়ে বিরাট ভুল করেছেন ম্যাখোঁ।

 

 

কান শহরের মেয়র ও বিশিষ্ট ডানপন্থী বিরোধী নেতা ডেভিড লিসনার বলেন, ‘যত দূর জানি, প্রথমবারের মতো এমন ঘটনা ঘটেছে। এটি ধর্মনিরপেক্ষতার লঙ্ঘন।’ অসিতানিয়া অঞ্চলের সোশ্যালিস্ট পার্টির প্রেসিডেন্ট কারো দেলগা বলেন, ‘এলিসি ধর্ম পালনের জায়গা নয়। আপনি ধর্মনিরপেক্ষতার সঙ্গে আপস করতে পারেন না।

 

 

কট্টর বামপন্থী নেতা অ্যালেক্সি করবিয়া বলেন, ‘ম্যাখোঁ কি অন্য ধর্মের জন্য একই কাজ করবেন?’ এমনকি বেশ কয়েকজন ফরাসি ইহুদিও ম্যাখোঁর কর্মকাণ্ডে বিভ্রান্ত হয়ে পড়েছেন। 

তাঁদের একজন রিপ্রেজেন্টেটিভ কাউন্সিল অব ফ্রেঞ্চ জিউইশ ইনস্টিটিউশনসের প্রধান জোনাথন আরফি। তিনি বলেন, ‘এটি এমন বিষয়, যা ফের হতে দেওয়া যাবে না। ফরাসি ইহুদিরা ধর্মনিরপেক্ষতাকে সুরক্ষা ও স্বাধীনতার আইন হিসেবে বিবেচনা করে আসছে।

 
ধর্মনিরপেক্ষতাকে দুর্বল করে এমন যেকোনো বিষয় ইহুদিদেরও দুর্বল করে।’ 

 

১৯০৫ সালে ফ্রান্সের আইনে প্রথমবারের মতো ধর্মনিরপেক্ষতার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। 

সূত্র : বিবিসি