NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
Logo
logo

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপের এমডির মেয়ে নিহত


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫২ এএম

>
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপের এমডির মেয়ে নিহত

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলীর মেয়ে নাদিহা আলী নিহত হয়েছেন। বুধবার দেশটির ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে এ দুর্ঘটনা ঘটে।

ইউনিক গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে জানাজা শেষে আজ বৃহস্পতিবার তার দাফন সম্পন্ন হবে। নাদিহা আলীর বয়স হয়েছিল ৩৭ বছর। তিনি নূর আলী ও সেলিনা আলী দম্পতির দ্বিতীয় কন্যা।

নাদিহা আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইউনিক গ্রুপ। এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
ইউনিক গ্রুপের প্রধান কার্যালয় এবং গ্রুপের সব ইউনিটে নাদিহার জন্য বিশেষ দোয়া হবে।

এদিকে ইউনিক গ্রুপ এমডির মেয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।বৃহস্পতিবার এক শোকবার্তায় তিনি নাদিহা আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।