NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

জর্ডানে অবৈধ বাংলাদেশিরা বৈধ হওয়ার সু‌যোগ পা‌চ্ছেন


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৩, ০৮:৫৮ পিএম

>
জর্ডানে অবৈধ বাংলাদেশিরা বৈধ হওয়ার সু‌যোগ পা‌চ্ছেন

জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশিরা বৈধ হওয়ার বিশেষ সু‌যোগ পা‌চ্ছেন। এক্ষেত্রে অবৈধদের সব জরিমানা ও অন্যান্য ফি পরিশোধ কর‌তে হ‌বে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) এক বিশেষ বিজ্ঞপ্তিতে আম্মানের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, জর্ডানের প্রবাসী বাংলাদেশিদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, গত ১ জুনের আগ পর্যন্ত যারা অবৈধ হয়েছেন শুধুমাত্র তাদের জন্য জর্ডান সরকার আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ হওয়ার বিশেষ সুযোগ প্রদান করেছে।

এক্ষেত্রে অবৈধভাবে অবস্থানকালীন সময়ের জন্য সব জরিমানা ও অন্যান্য ফি পরিশোধ সাপেক্ষে বৈধতা অর্জন করতে হ‌বে। তবে যারা জর্ডান সরকারের রেকর্ড অনুযায়ী কোনো সামাজিক অপরাধের সঙ্গে জড়িত, তাদের ক্ষেত্রে এই সুযোগ প্রযোজ্য হবে না।