NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৪৫ বাংলাদেশি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:০৯ পিএম

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৪৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ১৪৫ অনিয়মিত বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। এরা সবাই লিবিয়ার রাজধানী ত্রিপলীর বেনগাজী ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। আন্তজার্তিক অভিবাসন সংস্থা (আইওএম), পররাষ্ট্র মন্ত্রণালয় ও লিবিয়াতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

আজ বুধবার সকালে বুরাক এয়ারের চাটার্ড ফ্লাইট যোগে দেশে এসে পৌঁছান এই বাংলাদেশি প্রবাসীরা।

 
গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪৫ অনিয়মিত বাংলাদেশির ফেরার তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

দেশে ফিরে আসার পর ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪৫ জন অনিয়মিত বাংলাদেশিকে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর কর্মকর্তারা অভ্যর্থনা জানান। এ সময় আইওএমের পক্ষ থেকে প্রত্যেক অনিয়মিত বাংলাদেশিকে বাড়ি ফেরার খরচ বাবদ ৬ হাজার ৫০০ টাকা ও কিছু খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়। পাশাপাশি লিবিয়াতে জেলে অবস্থানকালীন সময় তাদের ভয়ংকর অভিজ্ঞতার কথা তাদের প্রতিবেশী ও আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করতে উদ্বুদ্ধ করা হয়।

 

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলির প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আর্থিক সহযোগিতায় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এরই ধারাবহিকতায় খুব শিগগিরই অনিয়মিত বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে অতিসত্ত্বর বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।

বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, এই ১৪৫ জন অনিয়মিত বাংলাদেশি বাদেও ত্রিপোলির আইনজেরা ডিটেনশন সেন্টার থেকে ২৮ নভেম্বর ১৪৩ জন ও ৩০ নভেম্বর ১১০ জন অনিয়মিত বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। এ নিয়ে তিনটি চাটার্ড ফ্লাইটে ৩৯৮ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনা হয়েছে।