NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

বিশ্বকাপ ব্যর্থতার ব্যাখ্যা দিলেন মিনহাজুলরা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

বিশ্বকাপ ব্যর্থতার ব্যাখ্যা দিলেন মিনহাজুলরা

দেরিতে হলেও ভারত বিশ্বকাপের ব্যর্থতা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করার কথা জানিয়েছিল বিসিবি। ঘোষণার পাঁচ দিনের মাথায় আজ থেকে এনায়েত হোসেন সিরাজ, আকরাম খান ও মাহবুব আনামকে নিয়ে গঠিত কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে।

এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বাধীন এই কমিটি আজ সন্ধ্যায় প্রথম ধাপে বিসিবির নির্বাচকদের সঙ্গে বসেছে। বিশ্বকাপে দুই ধাপে দলের সঙ্গে ছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার।

 
আলাদা আলাদাভাবে দুই নির্বাচক কমিটির সদস্যদের কাছে নিজেদের বক্তব্য উপস্থাপন করেছেন।

 

বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার পথে মিনহাজুল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এখানে কিছু বলা যাবে না। এটা গোপন। সবার সঙ্গেই তো উনারা (তিন সদস্যের কমিটি) বসবেন।

 
একেকজনের কাছ থেকে জানতে চাইবেন, তো আমাদের সঙ্গে বসছেন। আমরা আমাদের মতামত জানিয়েছি।’

 

দুই নির্বাচকের সঙ্গে বিশ্বকাপ দলে থাকা ব্যাটার লিটন দাস ও বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানও ছিলেন।