NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়
Logo
logo

মালির কাছেও হারল আর্জেন্টিনা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম

মালির কাছেও হারল আর্জেন্টিনা

ছোটদের বিশ্বকাপে তৃতীয়ও হতে পারল না আর্জেন্টিনার কিশোররা। স্থান নির্ধারনী ম্যাচে মালির কাছেও ৩-০ গোলে হেরে গেছে দক্ষিণ আমেরিকার দেশটি। 
ক্লাউদিও এচেভেরির হ্যাটট্রিকে কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে সহজে হারিয়ে দিয়েছিল আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল। পরের ম্যাচেই অবশ্য হেরে বসে আর্জেন্টাইন কিশোররা।

 
সেমিফাইনালে জার্মানির কাছে টাইব্রেকারে হেরে ছোটদের বিশ্বকাপ জেতার স্বপ্ন শেষ হয়ে যায় এচেভেরিদের। অগাস্তিন রুবার্তোর হ্যাটট্রিকের পরও শেষ চারের লড়াইয়ে জার্মানি অনূর্ধ্ব-১৭ দলের কাছে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। এবার তৃতীয়স্থান নির্ধারনী ম্যাচে এচেভেরি-রুবার্তোরদের সহজে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে তৃতীয় হলো আফ্রিকার দেশ মালি।

 

শুরুটা একদম ভালো হয়নি আর্জেন্টাইন কিশোরদের।

 
খেলার নবম মিনিটে মালিকে এগিয়ে নেন ইব্রাহিম ডিয়ারা। বিরতির আগে ব্যবধান ২-০ করেছেন মামাডো ডোম্বিয়া। মাঝ বিরতির বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে বল জালে জড়ান তিনি। বিরতির পর শুরুতে আবার গোল মালির।
 
৪৮ মিনিটে আর্জেন্টিনার জালে বল পাঠান হামিদু মাকালু। শেষ অবধি এই তিন গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে মালি। ছোটদের বিশ্বকাপে গত চার আসরে তিনবারই কিন্তু সেমিফাইনাল খেলেছে মালি। এবার হল তৃতীয়। 

 

আগামীকাল শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে জার্মানি অনূর্ধ্ব-১৭ দল ও ফ্রান্স অনূর্ধ্ব-১৭ দল।