NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

রোনালদো বললেন, ‘রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ড আমার পেছনে ছোটে’


খবর   প্রকাশিত:  ১১ অক্টোবর, ২০২৪, ০৭:০৯ এএম

>
রোনালদো বললেন, ‘রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ড আমার পেছনে ছোটে’

ক্রিশ্চিয়ানো রোনালদোকে রেকর্ডের বরপুত্র বললে মোটেই অত্যুক্তি হবে না। একের পর এক রেকর্ড গুঁড়িয়ে দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন তিনি। ৩৭ বছর বয়সেও থামার কোনো ইঙ্গিত নেই তার, সামনের দিনগুলোতে তাই আরও অনেক রেকর্ড তার সামনে লুটিয়ে পড়বে সেটা হলফ করেই বলা যায়। তবে এতসব রেকর্ড নিজের করে নিতে তাকে খুব একটা কষ্ট করতে হচ্ছে না, বরং এসব আপনিতেই তার কাছে ধরা দিচ্ছে বলে মনে করেন পর্তুগিজ অধিনায়ক।

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড আগেই করেছিলেন, গত বছর পর সব ধরনের ফুটবলের গোলের হিসাবেও সবাইকে ছাড়িয়ে গেছেন রোনালদো। এছাড়া সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের অনেক রেকর্ডের মালিক তিনি।

আজ শুক্রবার (৩ জুন) ম্যানচেস্টার ইউনাইটেড ওয়েবসাইটের সঙ্গে আলাপচারিতায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন রোনালদো। প্রথমেই ১৪ বছর পর গত গ্রীষ্মে ওল্ড ট্রাফোর্ডে ফেরার অনুভূতি জানিয়ে এই পর্তুগিজ মহাতারকা বলেন, ‘যেখানে আমার ক্যারিয়ার বিকশিত হয়েছে সেই ক্লাবে ফিরে আসতে পেরে আমি সত্যিই অনেক খুশি ছিলাম। এটা অবিশ্বাস্য ছিল। যখন আমি ফিরে আসি তখন সমর্থকদের ভালোবাসা পেয়ে ভালো লেগেছিল। তাদের খুশি দেখা সত্যিই অসাধারণ। আমি ছিলাম এবং এখনও আছি, এখানে থাকতে পেরে খুবই খুশি।’

আর প্রায়শই নিত্যনতুন রেকর্ডের নিজের নামে করা নেওয়ার অনুভূতি জিজ্ঞেস করা হলে খানিকটা কৌতুকাবহে রোনালদো, ‘দেখুন আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ড আমার পেছনে ছোটে। রেকর্ডগুলো স্বাভাবিকভাবেই হচ্ছে।’

ক্লাব ফুটবলের মৌসুম শেষ করে রোনালদো এখন জাতীয় দলের হয়ে উয়েফা নেশনস লিগে অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার রাতে নেশনস লিগের এবারের আসরে স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে প্রথমবারের চ্যাম্পিয়ন রোনালদোর পর্তুগাল।