NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়
Logo
logo

নিউইযর্কের একটি হাইস্কুলে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ, কয়েকজন বরখাস্ত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৪:৩৪ পিএম

নিউইযর্কের একটি হাইস্কুলে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ, কয়েকজন বরখাস্ত

নিউইয়র্ক সিটি হাইস্কুলের একজন শিক্ষকের ফিলিস্তিন বিরোধী বক্তব্যের প্রতিবাদ করেছে স্কুলের চার শতাধিক শিক্ষার্থী। ফিলিস্তিনি পতাকা হাতে তারা স্কুলের হলগুলোতে লাফিয়ে দাবড়ে বেড়িয়েছে। তাদের দাবি জুইশ ও শিক্ষিকাকে বরখাস্ত করতে হবে। সামাজিক মাধ্যমে ইসরায়েলের হামলার পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য রেখছিলেন এই নারী শিক্ষক।

তবে এই ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থীকেই বরং বরখাস্ত হতে হয়েছে। যা জানিয়েছেন নিউইয়র্কের স্কুলসমূহের চ্যান্সেলর ডেভিড ব্যাংকস।

সোমবার তিনি একথা জানান। ওদিকে, গত ২০ নভেম্বরের একটি ভিডিওতে দেখা যায় হিলক্রেস্ট হাইস্কুলের প্রতিবাদ চিত্র। কুইনসের জ্যামাইকাস্থ স্কুলটিতে ২৫০০ শিক্ষার্থী অধ্যায়ন করে। তাদের মধ্যে চার শতাধিক শিক্ষার্থী ওই প্রতিবাদে অংশ নেয়। তাতে দেখা যায় শিক্ষার্থীরা ফিলিস্তিনের পতাকা হাতে হলের ভেতর দিয়ে দৌড়াদৌড়ি করছে ও দাবড়ে বেড়াচ্ছে।

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসও ওই ভিডিওর নিন্দা করেছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের আচরণ দৃশ্যত ইহুদি বিরোধী মনোভাবেরই প্রকাশ।

সোমবার এক সংবাদ সম্মেলনে ব্যাংকস বলেন, প্রতিবাদ হতেই পারে। তবে তা যেনো টেনশনের কারণ না হয় সেটি দেখতে হবে।