NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

আমার গ্রামে কোরবানির মাংস বিতরণের মানুষ পাইনি : তথ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৩, ১২:৫১ পিএম

আমার গ্রামে কোরবানির মাংস বিতরণের মানুষ পাইনি : তথ্যমন্ত্রী

ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমার গ্রামে অর্থাৎ আমার পাড়ায় কোরবানির মাংস বিতরণ করার জন্য মানুষ পাইনি। পরে অন্য জায়গায় নিয়ে যেতে হয়েছে মাংস বিতরণ করার জন্য।

বুধবার (১৩ জুন) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমার গ্রামে আগে দেখতাম কোরবানি করে না এমন বহু মানুষ বসবাস করতো। কিন্তু এখন আমার গ্রামে অর্থাৎ আমার পাড়ায় কোরবানির মাংস বিতরণ করার জন্য মানুষ খুঁজে পাইনি। পরে অন্য জায়গায় নিয়ে যেতে হয়েছে মাংস বিতরণ করার জন্য। কারণ ইসলাম ধর্মের রীতি অনুযায়ী যারা কোরবানি করে না তাদেরকে কোরবানির মাংস বিতরণ করতে হয়।

হাছান মাহমুদ বলেন, আমি গ্রামের বাড়িতেই কোরবানি করি। আমার গ্রামে গত বছরের তুলনায় এ বছর অনেক বেশি কোরবানি হয়েছে। পত্রিকায়ও নিউজ এসেছে, গত বছরের তুলনায় এবার ৮ লাখ বেশি পশু কোরবানি হয়েছে। তবে কোরবানির পশুর চামড়ার মূল্য কম হওয়ায় অনেকে চামড়া মাটিতে পুঁতে ফেলেছে বা নদীতে ফেলে দিয়েছে। অথচ চামড়ার মূল্য কম হওয়ায় খুচরা ক্রেতারা চামড়া কিনতে যায়নি।

তথ্যমন্ত্রী বলেন, যারা চামড়া সংগ্রহ করেছে তাদের পরিসংখ্যান ভুল হতে পারে। কারণ চামড়া সংগ্রহ কম হয়েছে। তাদের পরিসংখ্যান দিয়ে কোরবানি পশুর পরিসংখ্যান করা যাবে না। যারা চামড়ার ব্যবসা করে তাদের কাছে চামড়ার পরিসংখ্যান কমই থাকবে। কারণ চামড়ার সংগ্রহ যেভাবে হওয়া প্রয়োজন ছিল, ঠিক সেভাবে হয়েছে বলে মনে হয় না। কারণ চামড়ার দামটা অনেক কম।