NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

পিএসএল ড্রাফটের সর্বোচ্চ ক্যাটাগরিতে সাকিব


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৪৭ এএম

পিএসএল ড্রাফটের সর্বোচ্চ ক্যাটাগরিতে সাকিব

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পরবর্তী আসরের খেলোয়াড়দের নিলাম হতে পারে আগামী ১৪ ডিসেম্বর। তার আগে অবশ্য ড্রাফটে নাম দেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে পিএসএল কর্তৃপক্ষ। যেখানে সবচেয়ে দামি প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।

এই ক্যাটাগরির ভিত্তিমূল্য এক লাখ ৩০ হাজার মার্কিন ডলার।

 
বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দেড় কোটি টাকা। মোট ছয় ক্যাটাগরিতে ৪৯৩ জন বিদেশি ক্রিকেটার নিলামে উঠবেন। সাকিবসহ বাংলাদেশ থেকে ড্রাফটের জন্য চূড়ান্ত হয়েছেন ২৮ জন। ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন তামিম ইকবাল, মাহমুদ উল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।
 

 

অন্য চার ক্যাটাগরি গোল্ড, সিলভার, ইমার্জিং ও সাপ্লিমেন্টারিতে বাংলাদেশের কারা আছেন, সেই তালিকা প্রকাশ করা হয়নি। পাকিস্তানি সংবাদমাধ্যম বলছে, পিএসএলের পরবর্তী আসর শুরু হতে পারে আগামী ১৩ ফেব্রুয়ারি। যা শেষ হওয়ার সম্ভাব্য তারিখ আগামী ৩ মার্চ।

সাকিব এর আগেও পিএসএল খেলেছেন।

 
২০১৬, ২০১৭ ও ২০২৩ সালে তাকে ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলতে দেখা যায়। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে এবং পরের দুইবার পেশোয়ার জালমির হয়ে পিএসএলে অংশ নেন টাইগার অলরাউন্ডার।