NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, নভেম্বর ১, ২০২৬ | ১৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, নিহত ১ রাফিনিয়া-ইয়ামালের জোড়ায় প্রতিপক্ষকে ৬ গোলে উড়িয়ে ফের শীর্ষে বার্সেলোনা মুক্তির ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’ তাহসিফের বিষয়ে জিজ্ঞাসাবাদে দেওয়া দ্বীপের তথ্য যাচাই করছে পিবিআই মার্কিন নির্বাচনে এবার আগাম ভোটের রেকর্ড? ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসায় নতুন নিয়ম ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
Logo
logo

ভারতীয় ক্রিকেটের কলঙ্কিত অধ্যায় সামনে আনলেন সামি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:৩১ এএম

ভারতীয় ক্রিকেটের কলঙ্কিত অধ্যায় সামনে আনলেন সামি

ভারতের বিশ্বকাপ দলে থাকলেও শুরুতে একাদশে সুযোগ পাচ্ছিলেন না মোহাম্মদ সামি। হার্দিক পাণ্ডের চোটে কপাল খোলে এই ডানহাতি পেসারের। এরপর শুধুই মুগ্ধতা ছড়িয়েছেন সামি। সবাইকে অবাক করে ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি।

 
বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট নিয়ে আরো অবাক করা মন্তব্য করেছেন সামি।

 

সবাই সফল মানুষের সফলতার পেছনের গল্প, সংগ্রামের গল্প শুনতে চায়। বিশ্বকাপে এমন পারফরম্যান্সে সামি ভারতকে বিশ্বকাপ জেতাতে না পারলেও সমর্থকদের হৃদয়ে ঠিকই জায়গা করে নিয়েছেন। নিজের উত্থানের গল্প শুনিয়েছেন পিউমার কাছে।

 
আর সে গল্পে ভারতের ক্রিকেটের কলঙ্ক একটি অধ্যায় উঠে এসেছে।

 

উত্তর প্রদেশের ক্রিকেটার হয়েও কেন বাংলার হয়ে রঞ্জিতে খেলেছেন, সেই গল্পে সামি জানিয়েছেন, টানা দুই বছর উত্তর প্রদেশের রঞ্জি দলের জন্য ট্রায়াল দিয়েও ডাক পাননি তিনি। বলেছেন, ‘সবকিছুই ঠিকমতো চলছিল। আমি খুব ভালো করতাম কিন্তু শেষ রাউন্ড এলেই আমাকে বের করে দিত।

 
’

 

তবুও হাল ছাড়েননি সামি, 'তিন দিনের জন্য ১ হাজার ৬০০ ছেলে ট্রায়াল দিতে এসেছিল। তারা কী দেখবে এই সময়ের মধ্যে? আমার ভাই তাই সংস্থার প্রধানের সঙ্গে দেখা করতে গেলেন। উত্তরে যা শুনলেন, তা অকল্পনীয়।'

সেদিন উত্তর প্রদেশ রাজ্য ক্রিকেট সংস্থার প্রধানের সঙ্গে কী কথা হয়েছিল সামির ভাইয়ের? সেটিও বলেছেন সামি, ‘সে যদি আমাকে এই গদি থেকে সরাতে পারে, তাহলেই কেবল এই ছেলেকে নেওয়া হবে। সে খুব ভালো।

 
কিন্তু, দুঃখিত।' উত্তরে সামির ভাই বলেছিলেন, ‘চেয়ার তো বাদ, আপনাকেও তুলে আছাড় মারতে পারবে। ওর ক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই।’

 

এরপর ত্রিপুরা প্রদেশের দলেও ট্রায়াল দিয়েছিলেন সামি, সেখানেও সুযোগ মেলেনি। পরে কলকাতার একটি ক্লাবে ট্রায়াল দেন। সেখানে তাকে বিনা বেতনে খেলার সুযোগ দেওয়া হয়। তবে পরিস্থিতি বদলাতে খুব বেশি সময় নেননি সামি।

সামি বলেন, ‘৯ ম্যাচে ৪৫ উইকেট পাই। এরপর ম্যানেজার ২৫ হাজার রুপি আর একটা ট্রেনের টিকিট দেন। আমি বুঝতে পারছিলাম না কী করব। বাড়ি গিয়ে টাকাটা মাকে দিয়ে দেই। কিন্তু বাবা আমাকে বলেন, এটা তোমার টাকা, তোমার উচিত খরচ করা।'