NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, নভেম্বর ২, ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬ মার্কিন-দক্ষিণ কোরীয় মহড়া পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি : দাবি উত্তর কোরিয়ার ৩ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির গোল, হেডে অ্যাসিস্ট যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, নিহত ১ রাফিনিয়া-ইয়ামালের জোড়ায় প্রতিপক্ষকে ৬ গোলে উড়িয়ে ফের শীর্ষে বার্সেলোনা মুক্তির ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’
Logo
logo

শেষ বলে জিতল ভারত


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৪৭ এএম

শেষ বলে জিতল ভারত

অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনাল হারের ক্ষত ভারতের এখনো টাটকা। সূর্যকুমার যাদব স্বীকারও করেছেন, এটা ভুলতে আরো সময় লাগবে তাঁদের। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের অধিনায়ক। যার প্রথমটিতে গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে রুদ্ধশ্বাস এক জয়ই পেয়েছে তাঁর দল।

 
শেষ বলে ম্যাচ জিতেছে ২ উইকেট হাতে নিয়ে। শেষ বলে ১ রান প্রয়োজন ছিল। রিংকু সিং ৬ মেরে জিতিয়েছেন।

 

জশ ইংলিসের সেঞ্চুরিতে ভারতকে ২০৯ রানের বড় লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া।

 
কিন্তু ইংলিসের সেঞ্চুরির জবাব দিয়েছেন সূর্যকুমার। ভারত অধিনায়ক ৮০ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। তাঁর ৪২ বলের ইনিংসে ৯ চার ও ৪ ছক্কা। ভারতের শুরুটা অবশ্য ভালো ছিল না।
 
দলীয় ১১ রানে কোনো রান করেই রান আউট হয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। আরেক ওপেনার যশস্বী জয়সওয়ালও বিদায় নেন ২২ রানের সময়। তবে ঈশান কিষাণ ও সূর্যকুমারের ১১২ রানের জুটি ম্যাচের পার্থক্য গড়ে দেয়। কিষাণ ৫৮ রান করেছেন। এর আগে নতুন চেহারার ভারতীয় বোলিং লাইনআপের ওপর তাণ্ডব চালিয়েছেন ইংলিশ।
 
৫০ বলে ১১ চার ও ৮ ছক্কা ১১০ রান করেছেন তিনি। দ্বিতীয় উইকেটে স্টিভ স্মিথের সঙ্গে ইংলিশের ১৩০ রানের জুটি। স্মিথ ৪১ বলে ৫২ রান করেছেন। 

 

 টস হেরে আগে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার ইনিংস থেমেছে ২০৮ রানে। মাত্র তিনটি উইকেট নিতে পেরেছেন ভারতীয় বোলাররা। জসপ্রিত বুমরা, মোহাম্মদ সিরাজ বিহীন নতুন চেহারার ভারতীয় বোলিং লাইনআপের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ইংলিশ। আগের ১২ টি-টোয়েন্টি খেলে এই উইকেটকিপার-ব্যাটারের রান ২৬৫। কাল খেলেছেন ১১০ রানের ইনিংস।

আর্শদীপ সিংহের ১৭তম ওভারের শেষ তিন বলে চার মেরেছেন ইংলিশ, যার প্রথমটিতে ৪৭ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন। সব মিলিয়ে ৫০ বলের ইনিংসে ১১ চার ও ৮ ছক্কা। দ্বিতীয় উইকেটে স্টিভ স্মিথের সঙ্গে ইংলিশের ১৩০ রানের জুটি। ইংলিশের চেয়ে তুলনামূলক বেশ ধীরগতির ইনিংস খেলেছেন স্মিথ। রান আউট হওয়ার আগে ৪১ বলে ৫২ রান করেছেন তিনি। তাঁর ইনিংসে শুধু আটটি চারের মার। অস্ট্রেলিয়ার শুরুটা একটু ধীরেই ছিল। ম্যাথু শর্ট আর স্মিথের ওপেনিং জুটি ৪.৪ ওভার খেলে তোলে ৩১ রান। তিনে নেমে রানের গতি বাড়িয়েছেন ইংলিশ। শেষ দিকে টিম ডেভিড ১৩ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন। ক্রিকইনফো