NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

সাকিবের করা টাইমড আউটের পর এবার বোলারদের জন্য নিয়ম


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:৪৩ এএম

সাকিবের করা টাইমড আউটের পর এবার বোলারদের জন্য নিয়ম

ক্রিকেটকে আরো বেশি আকর্ষণীয়, আধুনিক ও দর্শকবান্ধব করতে নিয়মে অনেক পরিবর্তন আনছে আইসিসি। আজ আহমেদাবাদে আইসিসির সভায় আরেকটি নতুন নিয়ম কার্যকরের অনুমতি দেওয়া হয়েছে। এক ওভার থেকে আরেক ওভারের মধ্যে সর্বোচ্চ ৬০ সেকেন্ড সময় পাবেন বোলাররা।

বিশ্বকাপে সাকিব আল হাসানের করা অ্যাঞ্জেলো মাথুজের ‘টাইমড আউট’ বেশ আলোচনার জন্ম দেয়।

 
সময়ের মারপ্যাঁচে ব্যাটাররা আউট হলে বোলারদের জন্য কেন এমন নিয়ম থাকবে নাএমন প্রশ্নও ওঠে। এরপর আজ ‘স্টপ ক্লক’ নামে এই নিয়মের কথা জানিয়েছে আইসিসি। 

 

বোলিং দল যদি এক ইনিংসের মধ্যে তিনবার একইভাবে দেরি করে তাহলে তাদের ৫ রান পেনাল্টি করার নিয়ম করা হয়েছে। যা ব্যাটিং দলের পাশে যোগ হবে।

 
যদিও পরিপূর্ণভাবে কার্যকরের আগে আগামী ডিসেম্বর থেকে আগামী বছরের এপ্রিল পর্যন্ত এই নিয়মের পরীক্ষা-নিরীক্ষা চলবে।

 

ওভারের মাঝের সময় গণনার জন্য ব্যবহার করা হবে স্টপ-ওয়াচ। যদি বোলিং দল ৬০ সেকেন্ডের মধ্যে বোলিং করতে তৈরি না থাকে, তাদের সতর্ক করে দেওয়া হবে। তৃতীয়বার তাদের পেনাল্টি দেওয়া হবে ৫ রান।

 

 

আইসিসির পক্ষ থেকে আরো জানানো হয়েছে, তারা পিচ পরিবর্তন ও আউটফিল্ড মনিটরিং প্রক্রিয়াতেও পরিবর্তন আনতে যাচ্ছে। পিচের মূল্যায়নের ক্ষেত্রে কোনো ভেন্যু যদি ছয়টি ডেমেরিট পয়েন্ট পায় পাঁচ বছরের মধ্যে, তাহলে তাদের আন্তর্জাতিক মর্যাদা কেড়ে নেওয়া হবে। আগের নিয়ম অনুযায়ী সেটি ছিল পাঁচটি ডিমেরিট পয়েন্ট।