NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে গ্যালারিতে দাঙ্গা, দেরিতে শুরু ম্যাচে প্রথমার্ধে সমতা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:০৩ এএম

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে গ্যালারিতে দাঙ্গা, দেরিতে শুরু ম্যাচে প্রথমার্ধে সমতা

নির্ধারিত সময়ে শুরু হল না ম্যাচ। ঐতিহাসিক মারাকানার গ্যালারি হল উত্তপ্ত। ব্রাজিলের সমর্থকরা গ্যালারিতে দুয়ো দেয় আর্জেন্টিনা দলকে। স্বাগতিক দর্শকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে আর্জেন্টিনা সমর্থকরা।

 
এক পর্যায়ে পুলিশের সঙ্গে সমর্থকদের মধ্যেও হাতাহাতি হয়। পুলিশকে লাঠিপেটা করতে দেখা যায়। সমর্থকদের শান্ত করতে গ্যালারির দিকে ছুটে যান দুই দলের ফুটবলাররা। এরপর মাঠ ছেড়ে যান লিওনেল মেসিরা।
 
এতে ম্যাচ শুরু হতে দেরি হল প্রায় আধা ঘণ্টা। দেরিতে শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধে অবশ্য শেষ হয়েছে গোল শূন্য সমতায়।

 

লিওনেল মেসিকে শুরুতে রেখেই একাদশ সাজান আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচের আগেই উত্তপ্ত হওয়া মারাকানা ম্যাচ শুরুর পর মাঠের লড়াইয়েও দুই দলের খেলোয়াড়দের দেখা যায় আগুনে চেহারায়।

 
শুরু থেকেই আক্রমণ পালটা আক্রমণে চলতে থাকে ম্যাচ। নবম মিনিটে প্রথম আক্রমণে উঠে আর্জেন্টিনা। মার্কুস আকুনার বাম পায়ের শট অবশ্য ব্রাজিলের এক ডিফেন্ডারের পায়ে লেগে আটকে যায়।

 

9999

উত্তপ্ত ম্যাচের ১৫ মিনিট যেতে না যেতেই ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসুস ও রাফিনিয়া হলুদ কার্ড দেখেন। সময় বাড়লে ব্রাজিলও আক্রমণে মনোযোগী হয়।

 
সুযোগ তৈরির চেষ্টায় ছিল ফার্নান্দো দিনিজের দল। কিন্তু সেভাবে পরিস্কার সুযোগ তৈরি করতে পারছিল না রাফিয়ানিয়া-রদ্রিগোরা। সেরা সুযোগ নষ্ট হয় মধ্যবিরতিতে যাওয়ার একটু আগে। বক্সের সামনে থেকে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শট গোললাইন থেকে ফিরিয়ে দেন ক্রিস্তিয়ান রোমেরো।