NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ১, ২০২৬ | ১৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কেন ইউনূসের অপশাসনের তদন্ত করা জরুরি? বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক কেতনের টাকায় জীবন সাজাতে চেয়েছিল সিয়া-চেতন টাইব্রেকারে জার্মানির বিদায় ঘণ্টা বাজাল প্যারাগুয়ে সেই ‘চুমুকাণ্ড’ বিতর্কে মুখ খুললেন কঙ্গনা ও বীর ২০৩৮ সালে ৬৪ দলের ফিফা বিশ্বকাপ আয়োজনে আগ্রহী যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউসের বড় ঘোষণা ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা সার্বিয়ার প্রেসিডেন্টের ‘ধর্মীয় অবমাননা’র অভিযোগ, ১৫ দিন সম্প্রচার বন্ধ জিও নিউজের
Logo
logo

ইউক্রেনে হামলা করে ‘ঐতিহাসিক ভুল’ করেছেন পুতিন: ম্যাক্রোঁ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৪০ এএম

>
ইউক্রেনে হামলা করে ‘ঐতিহাসিক ভুল’ করেছেন পুতিন: ম্যাক্রোঁ

ইউক্রেনে হামলা চালিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ঐতিহাসিক ভুল’ করেছেন বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এমনকি এই হামলার কারণে রুশ প্রেসিডেন্ট বর্তমানে সারা বিশ্ব থেকে কার্যত ‘বিচ্ছিন্ন’ বলেও দাবি করেছেন তিনি।

ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর শততম দিনে শুক্রবার (৩ জুন) রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে এই মন্তব্য করলেন ফরাসি প্রেসিডেন্ট। শনিবার (৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আক্রমণ করার বিষয়টাকে একটি ‘ঐতিহাসিক ও মৌলিক ভুল’ হিসেবে আখ্যায়িত করেন এবং দাবি করেন, পূর্ব ইউরোপের এই দেশটিতে হামলার কারণে এখন তিনি (পুতিন) ‘বিচ্ছিন্ন’।

ফরাসি আঞ্চলিক সংবাদমাধ্যমের সাথে একটি সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, ‘আমি মনে করি এবং আমি তাকে বলেছিলাম, দেশের জনগণের জন্য, নিজের জন্য এবং ইতিহাসের জন্য তিনি একটি ঐতিহাসিক ও মৌলিক ভুল করেছেন।’

ফ্রান্সের এই প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি মনে করি এই হামলা চালিয়ে তিনি নিজেকে বিচ্ছিন্ন করেছেন। নিজেকে বিচ্ছিন্ন করা একটি জিনিস, কিন্তু এটি থেকে বেরিয়ে আসতে একটি কঠিন পথ পাড়ি দিতে হয়।’

ম্যাক্রোঁ বলেন, তিনি তার কিয়েভ সফরের সম্ভাবনাকে ‘বাতিল’ করেননি।