NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন
Logo
logo

টরন্টোয় লিওনার্ড গোমেজের গানের সন্ধ্যা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:১২ এএম

টরন্টোয় লিওনার্ড গোমেজের গানের সন্ধ্যা

নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশি শিল্পী লিওনার্ড শেখর গোমেজকে নিয়ে শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায়  অসাধারন এক ‘গানের সন্ধ্যা’ অনুষ্ঠিত হলো টরন্টোয়। পুরনো দিনের গানে গানে চার ঘন্টারও বেশি সময় হলভর্তি দর্শকদের মুগ্ধতায় আটকে রাখেন শিল্পী লিওনার্ড শেখর গোমেজ।

ঢাকার নটরমে কলেজের সাবেক শিক্ষক শিল্পী লিওনার্ড শেখর গোমেজ টরন্টোয় বেড়াতে এলে আয়োজন করা হয় এই গানের সন্ধ্যার। জুলিয়ানা রিনি ডি’ক্রুজ এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে আয়োজকদের পক্ষে ভিনসেন্ট রিবেরী,কংকন ভাদুরী এবং ফ্রান্সিস পিলে শিল্পীকে ফুল দিয়ে স্বাগত জানান এবং উত্তরীয় পরিয়ে  সম্মান জানান। তারপর শুরু হয় শিল্পীর একক সঙ্গীত পরিবেশনা। 

বাংলা চলচ্চিত্রের বিভিন্ন সময়ের জনপ্রিয় গানের পাশাপাশি বাংলা গানের কিংবদন্তি শিল্পী মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, পিন্টু ভট্টাচার্য্য প্রমুখের কালজয়ী গান গেয়ে শোনান শিল্পী লিওনার্ড শেখর গোমেজ। সব শিল্পীর গানই যেন তার কণ্ঠে মানিয়ে যায়। শিল্পীর পরিশীলিত দরাজ কন্ঠে ফেলে আসা সময়ের জনপ্রিয় সবগানগুলো দর্শকদের মুগ্ধতায় ভরিয়ে দেয়।  শিল্পীর সঙ্গে যন্ত্রাংশে সহায়তা করেন জাহিদ হোসেন, তানজির আলম রাজিব, লিটন ডি ক্রুজ, আজিম অপূর্ব প্রমূখ।