NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়
Logo
logo

উদ্বোধনী আয়োজন না থাকলেও ফাইনালে দফায় দফায় অনুষ্ঠান


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৩৬ এএম

উদ্বোধনী আয়োজন না থাকলেও ফাইনালে দফায় দফায় অনুষ্ঠান

অজানা কারণে ২০২৩ বিশ্বকাপের উদ্বোধনী দিনে বড় কোনো আয়োজন না থাকলেও আজ ফাইনালে দফায় দফায় নানা অনুষ্ঠান হবে। প্রধান অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা আহমেদাবাদে। 

তার আগে ভারতীয় বিমানবাহিনীর এয়ার শো, ডিসপ্লে আর বিরতির সময় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ফাইনাল শেষে আলোর খেলাও থাকার কথা। গত দুই দিন ধরেই তার প্রস্তুতি চলছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

 

 

এক লাখ ৩২ হাজার আসনের এই স্টেডিয়ামের গ্যালারি ভরে উঠবে। ভিভিআইপি বক্সে ভারতের রাজনীতি, খেলার মাঠ আর বলিউড তারকাদের উপস্থিতি চোখে পড়বে। আর গ্যালারি যে ভারতের নীল জার্সিতে ছেয়ে যাবে, তা নিশ্চিত। 

তবে সেই নীল ঢেউ উত্তাল হবে না ভেঙে পড়বে, তা নির্ভর করছে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার আজকের মহারণের পরিণতির ওপর।