NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

৬ লেন হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, দায়িত্ব পেয়েছেন সড়ক সচিব


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৩, ০৫:৩৩ পিএম

>
৬ লেন হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, দায়িত্ব পেয়েছেন সড়ক সচিব

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন থেকে ছয় লেনে উন্নীত হবে। এ বিষয়ে কাজ করতে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১২ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফোর (চার) লেন থেকে সিক্স (ছয়) করতে হবে। এছাড়া কোনো উপায় নেই। 

 

ওবায়দুল কাদের বলেন, আমি নিজে রোজার ঈদে নোয়াখালী গিয়েছিলাম। তখন আমরা আসার সময় রাস্তার অবস্থা, রাস্তায় যে প্রচণ্ড চাপ, তা লক্ষ্য করেছি।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গেও আলাপ করেছি, প্রধানমন্ত্রীও এ ব্যাপারে মত দিয়েছেন। সচিব আসার পরে বলেছি, আপনার প্রথম দায়িত্ব এটি, এটা করেন। 

মন্ত্রী বলেন, এ মহাসড়কে ট্রাকের বিশ্রামাগারগুলোর মধ্যে দুটোর বোধহয় কাজ শেষ হয়ে গেছে। বাকি দুটোর কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে। 

তিনি জানান, ডিসেম্বরের মধ্যে মেট্রোরেল উদ্বোধন করা হবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অষ্টম বাংলাদেশ চীন-মৈত্রী সেতু উদ্বোধন হবে।