NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৪


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:২৮ এএম

>
জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৪

জার্মানির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ ব্যাভারিয়ায় ট্রেন লাইনচ্যুতে হয়ে ৪ যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩০ জন। আহতদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

ব্যাভারিয়া পুলিশ জানিয়েছে,  প্রদেশের গারমিশ-পারটেনকিরশেন জেলার একটি পাহাড়ি এলাকায় লাইনচ্যুত হওয়ার সময় ট্রেনটিতে ৬০ জন যাত্রী ছিল, যাদের বেশিরভাগই স্কুল শিক্ষার্থী বলে উল্লেখ করেছে জার্মানির দৈনিক মুয়েনশেন মেরকুর।

নিহতদের কোনো পরিচয় পুলিশ কর্মকর্তারা জানাননি; তবে তারা বলেছেন, ইতোমধ্যে বিষয়টির তদন্ত শুরু করেছে ব্যাভারিয়া পুলিশ।

জার্মানির সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা গেছে, দ্বিতল সেই ট্রেনের কয়েকটি বগি গাছের ডালপালার সঙ্গে আটকে আছে এবং একটি বেড়িবাঁধের নিচে গড়িয়ে পড়ার অবস্থায় রয়েছে।

ওই এলাকায় এখনও উদ্ধার তৎপরতা চলছে। পাশপাশি, দুর্ঘটনার পর থেকে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাশ্রয়মূল্যের টিকেট ও উন্নত পরিষেবার জন্য জার্মানির জনগণ যাতায়াতের জন্য ব্যাপকভাবে ট্রেনের ওপর নির্ভরশীল। দেশটিতে ট্রেন দুর্ঘটনাও খুবই বিরল।

মহামারির কারণে জার্মানির স্থানীয় রেল পরিষেবায় ছেদ পড়েছিল, কিন্তু গত ১ জুন থেকে সেখানে ফের বাড়ছে স্থানীয় রেল যাত্রীদের সংখ্যা।