NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

ঢাকায় দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হতে পারেন প্রণয় কুমার ভার্মা


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০৩:০৫ এএম

>
ঢাকায় দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হতে পারেন প্রণয় কুমার ভার্মা

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে প্রণয় কুমার ভার্মাকে নিয়োগ দিচ্ছে নয়াদিল্লি। বর্তমানে তিনি ভারতীয় হাইকমিশনার হিসেবে ভিয়েতনামে নিযুক্ত আছেন।

মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম উইঅনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নিযুক্ত বর্তমান হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে লন্ডনে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ায় ঢাকায় পরবর্তী হাইকমিশনার হবেন প্রণয় কুমার ভার্মা।

অতীতে প্রণয় কুমার ভার্মা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ভারতের পারমাণবিক কূটনীতি দেখভালের দায়িত্বপ্রাপ্ত শাখা পরমাণু শক্তি বিভাগের আন্তর্জাতিক সম্পর্কের মহাপরিচালকও ছিলেন তিনি।

গত কয়েক দশকে সংযোগ থেকে শুরু করে সংস্কৃতি পর্যন্ত প্রতিবেশী বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের উত্থান ঘটেছে। হাইকমিশনার দোরাইস্বামীর মেয়াদে গত বছর ভারতের হাই-প্রোফাইল ব্যক্তি হিসেবে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এবং দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফর করেন। ওই সময় তারা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং স্বাধীনতা বার্ষিকীর উদযাপন অনুষ্ঠানে অংশ নেন।