NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

যুক্তরাষ্ট্রের প্রবাসী সোসাইটির নতুন ট্রাস্টি বোর্ডের শপথ গ্রহণ সম্পন্ন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:২৮ এএম

যুক্তরাষ্ট্রের প্রবাসী সোসাইটির নতুন ট্রাস্টি বোর্ডের শপথ গ্রহণ সম্পন্ন

যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির নতুন ট্রাস্টি বোর্ডের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। সোসাইটির কার্যালয়ে গত রোববার ৫ নভেম্বর বোর্ড অব ট্রাস্টির প্রথম পূর্ণাঙ্গ সভায় সংগঠনের সভাপতি ও বোর্ড অব ট্রাস্টির সদস্য মোঃ আব্দুর রব মিয়া ট্রাস্টির ১২ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।

বোর্ড অব ট্রাস্টির সদস্য মোহাম্মদ আজিজ, আক্তার হোসেন, আজিমুর রহমান বোরহান, মফিজুর রহমান, এমদাদুল হক কামাল, আব্দুল হাসিব হাসনু, ওয়াসি চৌধুরী, মোস্তফা কামাল পাশা বাবুল, খোকন মোশারফ, শাহজাহান সিরাজী, জহিরুল ইসলাম মোল্লা, মোহাম্মদ আতোয়ারুল আলম উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করেন।

সভায় কার্যকরী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন সিদ্দিকীর, সহ-সভাপতি- ফারুক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক- আমিনুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ- মোঃ নওশেদ হোসেন, জনসংযোগ ও প্রচার সম্পাদক- রিজু মোহাম্মদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- মাইনুল উদ্দিন মাহবুব, স্কুল ও শিক্ষা সম্পাদক- প্রদীপ ভট্টাচার্য, কার্যকরী সদস্য- মোঃ আখতার বাবুল, সুশান্ত দত্ত, মোঃ সাদী মিন্টু, শাহ মিজানুর রহমান।

শপথ গ্রহণ শেষে বোর্ড অব ট্রাস্টির প্রথম সভা অনুষ্ঠিত হয়। গঠনতন্ত্র অনুযায়ী প্রথম সভাতেই ট্রাস্টির চেয়ারম্যান নির্বাচিত করা হয়। ট্রাস্টির চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী মোঃ আজিজ ও আজিমুর রহমান বোরহান প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ট্রাস্টি সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সাবেক সভাপতি ও ট্রাস্টির চেয়ারম্যান মোঃ আজিজ বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান নির্বাচিত হন।