NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

কন্তের ‘ভয়ঙ্কর’ অনুশীলনের পর মাটিতে লুটিয়ে পড়লেন রোমেরোরা


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৯:২৬ এএম

>
কন্তের ‘ভয়ঙ্কর’ অনুশীলনের পর মাটিতে লুটিয়ে পড়লেন রোমেরোরা

কঠিন চ্যালেঞ্জ নিয়ে টটেনহ্যামের দায়িত্ব কাঁধে তুলেছিলেন আন্তোনিও। খাদের কিনারা থেকে দলকে চ্যাম্পিয়ন্স লিগে উঠানোটাই ছিল মূল চ্যালেঞ্জ। গত নভেম্বরে দায়িত্ব সেই চ্যালেঞ্জে উতরে গেছেন এই ইতালিয়ান কোচ। লিগ টেবিলের চার থেকে মৌসুম শেষ করায় এবার চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে উত্তর লন্ডনের ক্লাবটি।

নতুন মৌসুম শুরুর আগে এখন কন্তের টটেনহ্যাম অবস্থান করছে দক্ষিণ কোরিয়ায়। সেখানে প্রাক-মৌসুমের প্রস্তুতি হিসেবে টিম কে-লিগ এবং সেভিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে তারা। সেটার আগে সোমবার (১১ জুলাই) গয়াং স্টেডিয়ামে ছিল উন্মুক্ত অনুশীলন পর্ব। কোরিয়ান দর্শকদের সামনে এদিন টটেনহ্যামের খেলোয়াড়দের বেশ পরিশ্রম করিয়েছেন কন্তে।

 

৩০ ডিগ্রি তাপমাত্রায় টানা দুই ঘণ্টা অনুশীলনের পর ১৫ বার মাঠের চক্কর লাগাতে হয়েছে হ্যারি কেইন-হিউন মিন সনদের। কঠিন এই অনুশীলন সেশনের পর টটেনহ্যামের অনেক খেলোয়াড়ই মাটিতে লুটিয়ে পড়েন। দলটির সুইডিশ ফরোয়ার্ড দেজান কুলুসেভস্কি তো অনুশীলনের ধকলে চোটেও পড়ে গেছেন।

আগামী ৬ আগস্ট ঘরের মাঠে সাউদাম্পটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ দিয়ে মৌসুম শুরু হবে কন্তের টটেনহ্যামের। গত মৌসুম শেষ হওয়ার পর দলের শক্তি বাড়ানোর আবদার করেছিলেন কন্তে। সেজন্য আগামী মৌসুমকে সামনে রেখে এরই মধ্যে পাঁচজন খেলোয়াড় দলে ভিড়িয়েছে দলটি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন, ক্রোয়েশিয়ার ইভান পেরিসিচ, বার্সেলোনার ক্লেমোঁ লংলেদের দলভুক্ত করেছে টটেনহ্যাম।