NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬ মার্কিন-দক্ষিণ কোরীয় মহড়া পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি : দাবি উত্তর কোরিয়ার ৩ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির গোল, হেডে অ্যাসিস্ট যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, নিহত ১ রাফিনিয়া-ইয়ামালের জোড়ায় প্রতিপক্ষকে ৬ গোলে উড়িয়ে ফের শীর্ষে বার্সেলোনা মুক্তির ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’
Logo
logo

ঢাকায় ফিরলেন লিটন


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ১২:০৬ পিএম

ঢাকায় ফিরলেন লিটন

পাকিস্তানের বিপক্ষে হেরে কলকাতা থেকে দিল্লি গেছে বাংলাদেশ দল। সেখানে আগামী ৬ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। তবে দলের সঙ্গে দিল্লি না গিয়ে ঢাকায় ফিরেছেন লিটন কুমার দাস।

দলীয় সূত্র জানিয়েছে, পারিবারিক কারণে দুই দিনের ছুটিতে এসেছেন লিটন।

 
আবার আগামী ৩ নভেম্বর দিল্লিতে টিম হোটেলে উঠবেন। যদিও ২ নভেম্বর এমনিতেও বাংলাদেশ দলের কোনো অনুশীলনসূচি নেই। জানা গেছে, অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতেই দেশে ফিরেছেন লিটন

 

এর আগে বিশ্বকাপের মধ্যে দেশে ফিরেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। তা নিয়ে বেশ জল ঘোলা হয় দেশের ক্রিকেটে।

 
মুম্বাই থেকে সাকিব ঢাকা ফিরেছিলেন তিন দিনের ছুটি নিয়ে। ঢাকায় ফিরে শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করেন বাঁহাতি ব্যাটার। যদিও দুই দিনের মাথায় ফিরে যেতে হয়েছিল তাকে।