NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬ মার্কিন-দক্ষিণ কোরীয় মহড়া পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি : দাবি উত্তর কোরিয়ার ৩ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির গোল, হেডে অ্যাসিস্ট যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, নিহত ১ রাফিনিয়া-ইয়ামালের জোড়ায় প্রতিপক্ষকে ৬ গোলে উড়িয়ে ফের শীর্ষে বার্সেলোনা মুক্তির ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’
Logo
logo

এক দিন আগেই নয়াপল্টনে নেতাকর্মীদের ভিড়, সরে যেতে মাইকিং


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:০৪ পিএম

এক দিন আগেই নয়াপল্টনে নেতাকর্মীদের ভিড়, সরে যেতে মাইকিং

বিএনপির মহাসমাবেশের এক দিন আগেই নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। আজ শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শতাধিক নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে। এদিন তাঁরা সড়কে জুমার নামাজ আদায় করেছেন।

তবে জুমার নামাজের পর থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের দাঁড়াতে মানা করা হচ্ছে দলটির পক্ষ থেকে।

 
মাইকে নেতাকর্মীদের সরে যেতে বলা হচ্ছে। শৃঙ্খলার স্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা মো. আব্বাস আলী নয়াপল্টনে হ্যান্ড মাইক ব্যবহার করে নেতাকর্মীদের সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন। তিনি গণমাধ্যমকে বলেন, আগামীকাল নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

 
আজকে এখানে যাতে কেউ জমায়েত না হয়, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য নেতাকর্মীদের কার্যালয়ের সামনে থেকে সরে যাওয়ার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি।

 

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ ও মুক্তির লক্ষ্যে এক দফা দাবিতে আগামীকাল শনিবার ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।

এদিকে মহাসমাবেশে যোগ দিতে বিএনপির অনেক নেতাকর্মী ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন। তবে এবারের মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য তাঁরা ভিন্ন কৌশল নিয়েছেন।

 
নেতাকর্মীরা জানিয়েছেন, এককভাবে বা দু-তিনজন মিলে বাস বা ট্রেনে পৃথক পৃথকভাবে ঢাকা যাচ্ছেন তারা। অনেকে ইতিমধ্যে ঢাকায় পৌঁছে আত্মীয়-স্বজনের বাসাবাড়ি বা হোটেলে উঠেছেন।