NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬ মার্কিন-দক্ষিণ কোরীয় মহড়া পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি : দাবি উত্তর কোরিয়ার ৩ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির গোল, হেডে অ্যাসিস্ট যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, নিহত ১ রাফিনিয়া-ইয়ামালের জোড়ায় প্রতিপক্ষকে ৬ গোলে উড়িয়ে ফের শীর্ষে বার্সেলোনা মুক্তির ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’
Logo
logo

বিশ্বকাপের পর আইপিএলের নিলাম


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ১১:৩৭ এএম

বিশ্বকাপের পর আইপিএলের নিলাম

নিজেদের দেশে বিশ্বকাপ চলাকালীনই কোচিং স্টাফ সাজিয়ে নিচ্ছে ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার জানা গেল, বিশ্বকাপের পর ২০২৪ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, এবার আর ভারতে নয়, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের নিলাম। তারিখ নির্দিষ্ট না হলেও আগামী ১৮ বা ১৯ ডিসেম্বর এই নিলাম হতে পারে বলে জানা গেছে।

 
পাশাপাশি উইমেনস প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) নিলাম অনুষ্ঠিত হবে ৯ ডিসেম্বর।

 

আইপিএল ২০২৪-এর জন্য ট্রেডিং উইন্ডো আপাতত খোলা আছে। কিন্তু এখনো আইপিএল ফ্র্যাঞ্চাইজির মধ্যে খেলোয়াড় অদলবদলের কনো খবর পাওয়া যায়নি। 

২০২৪ সালের আইপিএল নিলামই শুধু নয়, পুরো আইপিএল ভারতের বাইরে হতে পারে।

 
কারণ ২০২৪ সালে ভারতে লোকসভা নির্বাচন রয়েছে। আগামী বছরের ২২ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত চলতে পারে আইপিএল।