NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

মুসলিমদের জন্য আল-আকসা নিষিদ্ধ করে দিল ইসরায়েল


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৪:২৬ এএম

মুসলিমদের জন্য আল-আকসা নিষিদ্ধ করে দিল ইসরায়েল

ইসরায়েলি পুলিশ জেরুজালেমের ওল্ড সিটির আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে এবং মুসলিমদের প্রবেশে বাধা দিয়েছে। ইসলামিক ওয়াকফ বিভাগের বরাত দিয়ে মঙ্গলবার ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (ওয়াফা) এ তথ্য জানিয়েছে।

ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, আল-আকসা কমপ্লেক্স পরিচালনার দায়িত্বে থাকা জর্দানের নিযুক্ত ইসলামী সংস্থা ইসলামিক ওয়াকফ বলেছে, পুলিশ হঠাৎ মসজিদ কম্পাউন্ডের দিকে যাওয়ার সমস্ত গেট বন্ধ করে দেয়। এ সময় তারা ইহুদি উপাসকদের প্রার্থনা করতে সেখানে প্রবেশের অনুমতি দেয় এবং মসজিদের স্থিতিশীলতা লঙ্ঘন করে মুসলমানদের প্রবেশ করতে বাধা দেয়।

 

 

মঙ্গলবার সকাল থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ মসজিদে প্রবেশ নিষিদ্ধ করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, তারা প্রাথমিকভাবে সব মুসলিম উপাসকের প্রবেশ প্রত্যাখ্যান করেছে। এর আগে তারা শুধু বয়স্কদের প্রবেশের অনুমতি দিয়েছিল।

চলমান হামাস-ইসরায়েল যুদ্ধের কারণে এ অঞ্চলে উত্তেজনা বেড়ে যাওয়ার কারণে এ পদক্ষেপটি এলো।

 

 

ইসলামিক ওয়াকফ বিভাগের উদ্ধৃতি দিয়ে একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, এ মাসের শুরুর দিকে কয়েক শ ইসরায়েলি সপ্তাহব্যাপী ইহুদি উৎসবের পঞ্চম দিন উদযাপন করতে আল-আকসা মসজিদ কমপ্লেক্সে জোরপূর্বক প্রবেশ করেছিল।

মিসর, ইয়েমেন, জর্দান, জিসিসিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো নিয়মিতভাবে পবিত্র আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি চরমপন্থীদের সহিংসতার নিন্দা করে বিবৃতি জারি করে, যারা প্রায়ই কমপ্লেক্সে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষের সময় ইসরায়েলি পুলিশের সুরক্ষায় থাকে।