NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

ফরিদপুরে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৪১ এএম

>
ফরিদপুরে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

ফরিদপুরে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১০ জুলাই) দুপুর ১টার দিকে ফরিদপুর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের মহাকালী পাঠশালার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই বৃদ্ধের নাম মো. আইন উদ্দিন মোল্লা (৭৫)। তিনি জেলার বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া গ্রামের বাসিন্দা। পাঁচ ছেলে ও পাঁচ মেয়ের বাবা তিনি।

আইন উদ্দিন মোল্লার ছেলে জয় ও বিজয় মহাকালীর মোড়ে একটি খাবার হোটেল পরিচালনা করেন। আইন উদ্দিন ওই হোটেল পরিচালনায় দুই ছেলেকে সাহায্য করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার (১০ জুলাই) দুপুর ১টার দিকে শহরের পূর্ব খাবাসপুর মহল্লার বাসিন্দা মনোয়ার হোসেন ওরফে মিন্টুর ছেলে তাহসিন (২২) একটি মোটরসাইকেলে ওই হোটেলে আসেন। খাবার হোটেল থেকে বের হওয়ার সময় নিহত মো. আইন উদ্দিনের ছেলে মো. বিজয়ের পায়ের সঙ্গে তাহসিনের পা লাগে। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
 
পরে তাহসিন সেখান থেকে বাসায় চলে গিয়ে পুনরায় আবার ফিরে এসে বাকবিতণ্ডায় জড়ায়। এরই এক পর্যায় বিজয়ের বাবা মো. আইন উদ্দিনের পেটে চাকু বসিয়ে দেন তহসিন।
 
স্থানীয়রা আইন উদ্দিনকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। ওই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আইন উদ্দিনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে স্থনান্তর করেন। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আইন উদ্দিকে মৃত ঘোষণা করেন।

ঘটনা সত্যতা নিশ্চিত করে ফরিদপুর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ইদ্রিস শেখ জানান, ওই খাবার হোটেলে মো. বিজয়ের সঙ্গে স্থানীয় এক তরুণের কথা কাটাকাটি। এরই এক পর্যায়ে ওই তরুণ বিজয়ের বাবাকে পেটে ছুরি মারে। পরে তাকে সেখান থেকে মেডিকেল হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, মেডিকেল হাসপাতাল থেকে বৃদ্ধ আইন উদ্দিনের মৃতদেহটি পারিবারিক উদ্যোগে মৃতের গ্রামের বাড়ি বোয়ালমারীর দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। ওই গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।