NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

বাবর আজমের সহজ স্বীকারোক্তি, ‘আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি’


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:০৪ এএম

বাবর আজমের সহজ স্বীকারোক্তি, ‘আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি’

ব্যাটিংয়ে তিন শ’র কাছাকাছি সংগ্রহ করলেও বল হাতে সেই রান আটকাতে পারেনি পাকিস্তান। দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তানের দেওয়া লক্ষ্য ছয় বল ও আট উইকেট হাতে রেখেই পৌঁছে যায় আফগানরা। শাহিন আফ্রিদি-হারিস রউফরা বল হাতে এ দিনও ছিলেন ব্যর্থ।

হারের পর অধিনায়ক বাবর আজমের তাই সহজ স্বীকারোক্তি, ‘এই হার আমাদের আঘাত করেছে।

 
আমরা ব্যাটিংয়ে ভালো সংগ্রহ করেছিলাম। কিন্তু বোলিংয়ে আমরা ভালো করতে পারিনি। কারণ মিডল ওভারে উইকেট নিতে পারিনি। বিশ্বকাপে কোনো এক বিভাগে ভালো করতে না পারলে আপনাকে ম্যাচ হারতে হবে।
 
আমাদের উইকেট দরকার ছিল কিন্তু সেটা নিতে পারিনি।’

 

এই প্রথম আফগানিস্তানের কাছে হারল পাকিস্তান। এর আগে সাত দেখায় সাতবারই জিতেছিল। চেন্নাইয়ে আফগানিস্তানের ব্যাটাররা যেভাবে ব্যাট হাতে লড়েছে তাতে প্রশংসার দাবি রাখে।

 
পাকিস্তানি বোলাররা ম্যাচে কখনোই দাপট দেখাতে পারেনি। বাবর আজম তাই বললেন, ‘আফগানিস্তান তিন বিভাগেই ভালো খেলেছে, যেকারণে ম্যাচ জিতেছে। আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। বিশেষ করে বোলিং ও ফিল্ডিংয়ে। পরের ম্যাচে আমরা ভালো করার চেষ্টা করব।
 

 

শুরুর দুই ম্যাচ জয়ের পর টানা তিন ম্যাচ হারের তেতো স্বাদ পেয়েছে পাকিস্তান। বিশেষ করে গতকাল আফগানিস্তানের কাছে হার বড় ধাক্কা দিয়েছে ৯২-এর চ্যাম্পিয়নদের। এই হারে সেমিফাইনালের পথ কঠিন করে ফেলেছে বাবর আজমরা।