NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬ মার্কিন-দক্ষিণ কোরীয় মহড়া পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি : দাবি উত্তর কোরিয়ার ৩ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির গোল, হেডে অ্যাসিস্ট যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, নিহত ১ রাফিনিয়া-ইয়ামালের জোড়ায় প্রতিপক্ষকে ৬ গোলে উড়িয়ে ফের শীর্ষে বার্সেলোনা মুক্তির ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’
Logo
logo

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৩, ০৩:৩৭ এএম

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান যুক্তরাষ্ট্র থেকে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন।

শনিবার (২১ অক্টোবর) তিনি দেশে ফেরেন বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর)।

 

আইএসপিআর জানায়, গত ১৪ অক্টোবর এক সফরসঙ্গী ও সহধর্মিণীসহ বিমানবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রে যান।

 

বিমানবাহিনী প্রধান সফরের অংশ হিসেবে বিমানবাহিনীর দুটি সি-১৩০ পরিবহন বিমানের নিরীক্ষণ ও রক্ষণাবেক্ষণের (পিডিএম এবং সি চেক) কার্যক্রম পরিদর্শন করেন।