NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

হজ করতে সৌদিতে গেছেন পুতিনের সেনাধ্যক্ষ


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৪:১৩ পিএম

>
হজ করতে সৌদিতে গেছেন পুতিনের সেনাধ্যক্ষ

ইউক্রেনে অভিযানরত রুশ বাহিনীর অন্যতম কমান্ডার ও রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের মুসলিম অধ্যুষিত প্রদেশ চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান কাদিরভ হজ করতে সৌদি গেছেন। শুক্রবার দুপুরের দিকে তিনি সৌদি আরবের বন্দর শহর জেদ্দার বাদশাহ আব্দুলাজিজ বিমানবন্দরে নামেন।

মক্কার রাজকীয় প্রোটোকল দপ্তরের মহাপরিচালক আহমেদ আবদুল্লাহ বিন ধাফের বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে স্বাগত জানান। সৌদি প্রশাসনের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।

কাদিরভ অবশ্য সৌদি আরবে গিয়েছেন বৃহস্পতিবার। সেখানে মদিনায় ছিলেন তিনি। শুক্রবার ভোরে মদিনার নবী মসজিদে (মসজিদে নববি) ফজরের নামাজ আদায়ের পর মহানবী (সা.)-এর কবর জিয়ারত করেন তিনি। তারপর জেদ্দাগামী ফ্লাইটে ওঠেন।

রমজান কাদিরভ মদিনায় পৌঁছানোর পর সেখানে তাকে স্বাগত জানান সৌদি সরকারের জনসংযোগ ও ইনস্টিটিউশনাল কমিউনিকেশন দপ্তরের আন্ডারসেক্রেটারি জামান বিন আবদুল্লাহ আল আসিরি, মসজিদে নববির নিরপত্তা রক্ষায় নিয়োজিত বাহিনীর প্রধান কর্নেল মুতাইব আল বাদরানি ও অন্যান্য কর্মকর্তারা।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর থেকে এ পর্যন্ত দু’বার রাশিয়ান ফেডারেশন থেকে চেচনিয়াকে বের করে নেওয়ার চেষ্টা করেছে চেচেন বিচ্ছিন্নতাবাদীরা। কিন্তু দু’বারই সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে মস্কো। এক্ষেত্রে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ।

রমজান কাদিরভ চেচনিয়ার প্রেসিডেন্ট বা প্রধান নির্বাহী হন ২০০৭ সালে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একান্ত অনুগত ও বিশ্বস্ত এই রাজনীতিক রাশিয়া, এমনকি রাশিয়ার বাইরেও ‘পুতিনের পদাতিক’ নামে পরিচিত।

ইউক্রেনে চলমান সামরিক অভিযানে রুশ বাহিনীর পক্ষে যোগ দিয়েছে ১২ হাজারেরও বেশি চেচেন যোদ্ধা। এই অভিযানে রুশ বাহিনীর অন্যতম কমান্ডার রমজান কাদিরভ।