NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

গাজায় হাসপাতালে হামলা বাইডেনের সঙ্গে আরব নেতাদের বৈঠক বাতিল


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:১৪ এএম

গাজায় হাসপাতালে হামলা বাইডেনের সঙ্গে আরব নেতাদের বৈঠক বাতিল

গাজার একটি হাসপাতালে গতকাল মঙ্গলবার রাতে ইসরায়েলি বিমান হামলার জেরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন আরব নেতারা। আজ বুধবার ইসরায়েল সফর করার কথা জো বাইডেনের। এ সফর শেষে জর্ডানের রাজধানী আম্মানে বাদশাহ আবদুল্লাহ, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে তাঁর বৈঠকের কথা ছিল।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে জর্ডান জানিয়ে দিয়েছে, বাইডেনের সঙ্গে তিন আরব নেতার বৈঠক আর হচ্ছে না।

 
গাজার হাসপাতালে হামলার প্রতিবাদে জর্ডান বাইডেনের সঙ্গে বৈঠক বাতিল করেছে।

 

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, ‘জো বাইডেনের সঙ্গে গাজা নিয়ে আলোচনার জন্য আম্মানে আয়োজিত শীর্ষ সম্মেলন বাতিল করা হয়েছে।’ জর্ডানের আগে ওই বৈঠক বাতিলের কথা জানিয়েছেন ফিলিস্তিনির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

হামাসের অভিযোগ, মঙ্গলবার রাতের ওই হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছেন।

 
তবে ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, এ ঘটনার কারণ জানা যায়নি। সেনাবাহিনী বিস্তারিত খতিয়ে দেখছে।

 

হামলার শিকার হাসপাতালটিতে ইসরায়েলের হামলায় আহতসহ শত শত রোগী ভর্তি ছিলেন। এ ছাড়া বাস্তুচ্যুত হওয়া অনেক ফিলিস্তিনিও সেখানে আশ্রয় নিয়েছিলেন বলে এক বিবৃতিতে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ।

 
হামাসের গণমাধ্যম দপ্তর ইসরায়েলের এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে। আল জাজিরা জানিয়েছে, হামলার পর সেখানে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।