NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সি উন্মোচিত হলো সবার আগে


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৪, ০৫:২২ এএম

>
আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সি উন্মোচিত হলো সবার আগে

কয়েকদিন আগে ফাঁস হয়ে গিয়েছিল কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি। এবার আনুষ্ঠানিকভাবে কাতার বিশ্বকাপে নিজেদের মূল জার্সি উন্মোচন করল আর্জেন্টিনা।

শুক্রবার (৮ জুলাই) নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বিশ্বকাপ জার্সি পরিহিত আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির একটি ছবি পোস্ট করে জার্সি উন্মোচন করে দেশটি।

 

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রথম দল হিসেবে নিজেদের জার্সি উন্মোচন করল আর্জেন্টিনা। চলতি মাসে অন্য দলগুলোরও তাদের নতুন ডিজাইনের জার্সি প্রকাশ করার কথা আছে। আর আগামী সেপ্টেম্বরের আন্তর্জাতিক ফুটবলের উইন্ডোতে প্রতিটি দল প্রথমবারের মতো গায়ে চড়াবে তাদের নতুন ডিজাইনের বিশ্বকাপের জার্সির।

আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপের জার্সি হবে ২০১৪ বিশ্বকাপের জার্সির আদলে, এমন গুঞ্জন ছিল আগে থেকেই। সেই গুঞ্জনই সত্যি হয়েছে। জার্সিটির ডিজাইন দেখতে অনেকটাই ব্রাজিলে অনুষ্ঠিত সেই বিশ্বকাপের মতো। অন্তত গলার কাটের দিক থেকে তো বটেই। সেই বিশ্বকাপে গলার কাছে কালো বর্ডার দেওয়া জার্সি ছিল আর্জেন্টিনার, ২০২২ বিশ্বকাপেও আর্জেন্টিনার জার্সির কাছে গলার কাছে বর্ডার কালো কাপড়ে করা। মিল আছে কলারেও।

 

আগামী ২১ নভেম্বর থেকে কাতারে মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপ। এবারের আসরে গ্রুপ ‘সি’তে রয়েছে আর্জেন্টিনা, গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পোল্যান্ড। মেক্সিকো এবং সৌদি আরব।