NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

আমেরিকায় বসে অফিস করা হচ্ছে না ওয়াসার এমডির


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৩, ১১:০২ পিএম

>
আমেরিকায় বসে অফিস করা হচ্ছে না ওয়াসার এমডির

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানের আমেরিকায় বসে ফের অফিস করার প্রস্তাব নাকচ করে দিয়েছে ঢাকা ওয়াসা বোর্ড। বৃহস্পতিবার (৭ জুলাই) অনুষ্ঠিত ঢাকা ওয়াসা বোর্ড সভায় এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

বোর্ড সভায় বলা হয়েছে, ঢাকা ওয়াসার এমডির ব্যক্তিগত কারণে ছুটির প্রয়োজন হলে তিনি ছুটি নিতে পারবেন। এ ক্ষেত্রে ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) দায়িত্ব দিয়ে যেতে হবে।

জানা গেছে, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব অন্য কাউকে না দিয়ে যুক্তরাষ্ট্রে বসে নিজেই ভার্চুয়ালি সেই দায়িত্ব পালন করতে চেয়েছিলেন সংস্থাটির বর্তমান এমডি তাকসিম এ খান। কিন্তু সংস্থাটির বোর্ড সদস্যদের তীব্র বিরোধিতার মুখে তার এই আবদার পূরণ হলো না। বোর্ড সদস্যরা একমত হয়ে তাকসিম এ খানের আমেরিকায় বসে ভার্চুয়াল অফিসের আবেদন নাকচ করে দিয়েছেন। ফলে আমেরিকায় বসে ভার্চুয়ালি অফিস করা হচ্ছে না ওয়াসার এমডির।