NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

গার্ল গাইডসের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৩, ১২:২৩ এএম

গার্ল গাইডসের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট সবাইকে স্কাউটিংয়ের কার্যক্রমকে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ মঙ্গলবার বঙ্গভবনে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা জুয়েনা আজিজের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল তার সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

এ সময় রাষ্ট্রপ্রধান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই সংগঠনকে দেশব্যাপী মেয়েদের বিভিন্ন সেবা ও কল্যাণমূলক কাজ করার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করতে সার্বিক সহায়তার আশ্বাস দেন।

 

 

সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে স্কাউট স্কার্ফ ও বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষকের ব্যাজ পরিয়ে দেওয়া হয়। এ সময় রাষ্ট্রপতির সাথে তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন। তাকেও স্কার্ফ ও ব্যাজ পরানো হয়। সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশ গার্ল গার্লস অ্যাসোসিয়েশনের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে।

 

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেসা বেগম, ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন) সাবিনা ফেরদৌস এবং ডেপুটি জাতীয় কমিশনার (প্রগ্রাম) অধ্যাপক ইয়াসমিন আহমেদ।

গার্ল গাইডস (গার্ল স্কাউটস) হলো একটি আন্তর্জাতিক, অরাজনৈতিক, শিক্ষা ও সমাজসেবামূলক যুবা আন্দোলন। স্বাস্থ্য ও চরিত্র গঠনে, মানবিক গুণাবলি বিকাশে এবং একজন বালিকা, কিশোরী ও তরুণীদের সুপ্ত প্রতিভার পূর্ণ বিকাশের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই আন্দোলনের সৃষ্টি।