NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক
Logo
logo

কানাডায় চিরনিদ্রায় শায়িত হলেন কবি আসাদ চৌধুরী


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১৬ এএম

কানাডায় চিরনিদ্রায় শায়িত হলেন কবি আসাদ চৌধুরী

কানাডার স্থানীয় সময় শুক্রবার জুমার নামাজের পর কবি আসাদ চৌধুরীর জানাজার নামাজ টরন্টোর নাগেট মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

জানাজার পর কবির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য মসজিদের অভ্যন্তরে আধাঘণ্টা রাখা হয়। সর্বসাধারণের দেখা সম্পন্ন হলে কবির মরদেহ অন্টারিও'র পিকারিং ডাফিন মেডোজ কবরস্থানে দাফন করা হয়। 

উল্লেখ্য, কবি আসাদ চৌধুরী কানাডার স্থানীয় সময় ৫ অক্টোবর ভোর রাত তিনটার সময় কানাডার অশোয়া শহরের লেক রিজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি গত এক বছর ব্লাড ক্যান্সার রোগে ভুগছিলেন। 

 

কবি আসাদ চৌধুরী দীর্ঘদিন কানাডার টরেন্টোতে তাঁর মেয়ে নুসরাত জাহান চৌধুরীর সাথে থাকতেন। 

কবির জামাতা নাদিম ইকবাল জানান, কবি আসাদ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হলে গতমাসে তাকে কানাডার লেক রিজ হেলথ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। 

কবি আসাদ চৌধুরী ১৯৪৩ সালের ১১ ই ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়া জমিদার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।