NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

শাকিব খানের নায়িকা হচ্ছেন বলিউডের সোনাল চৌহান


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৭ পিএম

শাকিব খানের নায়িকা হচ্ছেন বলিউডের সোনাল চৌহান

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাকিব খানের নায়িকা হচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাল চৌহান। সিনেমাটি পরিচালনা করবেন অনন্য মামুন। 

শাকিব খানকে নিয়ে ‘দরদ’ সিনেমার ঘোষণা আগেই দিয়েছেন পরিচালক অনন্য মামুন। প্রথমে সিনেমায় তার বিপরীতে বলিউডের বেশ কয়েকজন নায়িকার নাম শোনা গেলেও অবশেষে শাকিব খানের নায়িকা হচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।

 

 

সোনাল চৌহানের চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে ভারত অংশের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ। বাংলাদেশের পাশাপাশি প্রযোজনার সঙ্গে জড়িত আছে ভারতের প্রযোজনা সংস্থা ‘এসকে মুভিজ’ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।’

1

‘দরদ’ সিনেমাটি শাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা। এর আগে পরিচালক অনন্য মামুন ‘নবাব এলএলবি’ নামের সিনেমা শাকিব খানকে নিয়ে নির্মাণ করেছেন।

 
দরদ নিয়ে এখনই কিছু বলতে চাইছেন না নির্মাতা। তবে সূত্র জানাচ্ছে, অক্টোবর থেকে ভারতে সিনেমাটির শুটিং শুরু হবে।

 

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ মুক্তির পর ‘দরদ’ দিয়ে চলতি মাসের মাঝামাঝি শুটিংয়ে ফিরছেন শাকিব খান। অপরদিকে ২০০৮ সালে ইমরান হাশমির বিপরীতে ‘জান্নাত’ ছবির মধ্যে দিয়ে বলিউডে অভিষেক হয় সোনালের।

 
এরপর তেলুগু, কন্নড় ও তামিল ভাষার বেশকিছু সিনেমায় অভিনয় করেন তিনি।