NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

নির্বাচনী সমাবেশ থেকে হাসপাতালে জার্মান রক্ষণশীল নেতা


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০৩:২৮ পিএম

নির্বাচনী সমাবেশ থেকে হাসপাতালে জার্মান রক্ষণশীল নেতা

নির্বাচনী সমাবেশে ‘সহিংস ঘটনায়’ জার্মানির অতি ডানপন্থী দল অলটারনেটিভ ফর জার্মানি বা এএফডির নেতা টিনো ক্রুপাল্লা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার বাভেরিয়া রাজ্যের ইনগোলস্টাড শহরে।

ক্রুপাল্লা এএফডির শীর্ষ দুই নেতার একজন। জার্মানির দক্ষিণের রাজ্য বাভেরিয়ার আগামী রবিবারের নির্বাচনকে সামনে রেখে বুধবার ইনগোলস্টাড শহরে তিনি সমাবেশ করছিলেন।

 
স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে সমাবেশের এক পর্যায়ে হঠাৎ পড়ে যান তিনি। তারপর তাকে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

 

তার অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন এএফডির একজন মুখপাত্র।

 

 

একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার সময় এএফডি নেতা সমর্থকদের সঙ্গে সেলফি তুলছিলেন। এএফডি সূত্রে জানা গেছে, সমাবেশে ক্রুপাল্লার বক্তব্য দেওয়ার কথা ছিল। তার আগে সমর্থকরা তাকে ঘিরে ধরেন।

পুলিশ বলছে, তিনি কি অসুস্থ হয়ে পড়েন, না তার ওপর হামলা হয়, তা পরিষ্কার নয়।

 

 

৪৮ বছর বয়সী ক্রুপাল্লা গত চার বছর ধরে অভিবাসনবিরোধী দলটির নেতৃত্ব দিচ্ছেন। মঙ্গলবার জার্মান একত্রীকরণ দিবসে দলটির অপর শীর্ষ নেতা অ্যালিস ভাইডেলেরও এক সমাবেশে বক্তব্য দেওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তিনি তা বাতিল করেন।