NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

বন্দুকের মুখে ওয়াশিংটনে কংগ্রেসম্যানের গাড়ি চুরি


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:১৪ এএম

বন্দুকের মুখে ওয়াশিংটনে কংগ্রেসম্যানের গাড়ি চুরি

মার্কিন কংগ্রেসম্যান হেনরি কুয়েলারকে বন্দুকের মুখে আটকে রেখে তার গাড়ি চুরি করা হয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এ ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

টেক্সাসের ডেমোক্র্যাট কুয়েলার মার্কিন ক্যাপিটল ভবন থেকে প্রায় এক মাইল দূরে তার গাড়িটি পার্ক করার সময় তিনজন সশস্ত্র লোক তার কাছে এসে ঘটনাটি ঘটায়। তবে তিনি অক্ষত ছিলেন এবং পরে তার গাড়িটি উদ্ধার করা হয় বলে জানা গেছে।

 

 

মার্কিন ক্যাপিটল পুলিশ এক বিবৃতিতে বলেছে, সন্দেহভাজনদের খুঁজে বের করতে গোয়েন্দারা কাজ করছেন।

স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৯টায় শহরের দক্ষিণ-পূর্ব নেভি ইয়ার্ড এলাকায় ঘটনাটি ঘটে। কুয়েলারের নিরাপত্তা বাহিনীর প্রধান জ্যাকব হোচবার্গের মতে, গাড়ির পাশাপাশি ফোন ও আইপ্যাডও চুরি হয়েছিল। তবে সেগুলো ফেরত পাওয়া গেছে কি না তা স্পষ্ট নয়।

 

 

কুয়েলার বর্তমানে টেক্সাসের ২৮তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের জন্য মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে তার ১০তম মেয়াদে দায়িত্ব পালন করছেন।

সাম্প্রতিক বছরগুলোতে ওয়াশিংটনে গাড়ি চুরির সংখ্যা বেড়েই চলেছে। ২০২১ সালে স্থানীয় পুলিশ সমস্যাটি মোকাবেলার জন্য একটি টাস্কফোর্স চালু করেছিল। পুলিশের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, চলতি বছর এ পর্যন্ত শহরে গাড়ি চুরির ৭৫০টি ঘটনা ঘটেছে এবং এই অপরাধের ৭৫ শতাংশেই বন্দুক জড়িত।