NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, নভেম্বর ২, ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬ মার্কিন-দক্ষিণ কোরীয় মহড়া পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি : দাবি উত্তর কোরিয়ার ৩ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির গোল, হেডে অ্যাসিস্ট যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, নিহত ১ রাফিনিয়া-ইয়ামালের জোড়ায় প্রতিপক্ষকে ৬ গোলে উড়িয়ে ফের শীর্ষে বার্সেলোনা মুক্তির ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’
Logo
logo

নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ মারা গেছেন


খবর   প্রকাশিত:  ০৪ অক্টোবর, ২০২৪, ০৩:২৩ এএম

নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ মারা গেছেন

ঢাকা: কুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ আর নেই। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডির নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ জিনাত বরকতুল্লাহ। মার্চে গুরুতর অসুস্থ হয়ে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। মস্তিষ্কে রক্তক্ষরণ ও ফুসফুসে সংক্রমণের কারণে তাকে সে সময় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। এরপর তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও শেষ পর্যন্ত সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি।

উল্লেখ্য, জিনাত বরকতুল্লাহ চার বছর বয়সে নৃত্যশিল্পী গাজী আলিমুদ্দিন মান্নানের কাছে নৃত্য শেখা শুরু করেন। এছাড়াও বুলবুল ললিতকলা একাডেমিতে নৃত্যশিক্ষা লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে জিনাত বরকতুল্লাহ যোগ দেন বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস একাডেমিতে। পরে তিনি শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা বিভাগের অন্তর্ভুক্ত প্রোডাকশন বিভাগের পরিচালক হিসেবে যোগ দেন। সেখানে তিনি ২৭ বছর কর্মরত ছিলেন।

১৯৮০ সালে জিনাত বরকতুল্লাহ বিটিভির নাটক ‘মারিয়া আমার মারিয়া’ দিয়ে অভিনয়জীবন শুরু করেন। এরপর তিনি ‘অস্থায়ী নিবাস’, ‘ঘরে বাইরে’, ‘কথা বলা ময়না’, ‘বড় বাড়ি’, সহ অনেক টেলিশিন নাটকে অভিনয় করেন। জিনাত বরকতুল্লাহকে নৃত্যশিল্পে অবদানের জন্য ২০২২ সালে একুশে পদক প্রদান করে বাংলাদেশ সরকার।