NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

দেশে আরও ২২ জনের শরীরে করোনা শনাক্ত


খবর   প্রকাশিত:  ০৮ নভেম্বর, ২০২৩, ০৮:২৬ পিএম

দেশে আরও ২২ জনের শরীরে করোনা শনাক্ত

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত সবাই ঢাকা মহানগরীর বাসিন্দা। তবে এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছে মোট ২০ লাখ ৪৫ হাজার ৪৭১ জন। অন্যদিকে মারা গেছে মোট ২৯ হাজার ৪৭৭ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ১৭৫৯ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১২ হাজার ৯৮২ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।