NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১২:৪১ এএম

এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে

স্পোর্টস ডেস্ক:এশিয়া মহাদেশের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপের পর্দা উঠবে আগামীকাল বুধবার। হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে এবারের আসর। তবে পাকিস্তানের মুলতানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেপাল।

বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে খেলা। সেই ম্যাচের আগেই উদ্বোধন হবে টুর্নামেন্টের।

উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন উপ-মহাদেশের বিখ্যাত সংগীত শিল্পী ও সুরকার এআর রহমান। পাকিস্তানের খ্যাতিমান শিল্পী আতিফ আসলামও গান পরিবেশন করবেন। এ ছাড়াও ট্রেডিশনাল এশিয়ান মিউজিক ও নৃত্য পরিবেশনা থাকবে। সবশেষে থাকবে আতশবাজির প্রদর্শনী।

 

ভারতের স্টার স্পোর্টস চ্যানেলে সরাসরি দেখা যাবে এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠান। এ ছাড়া বাংলাদেশের টি-স্পোর্টসেও দেখা যাবে বিশেষ এই আয়োজন।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান এবং নেপাল। পরদিন ৩১ আগস্ট পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে সহ-আয়োজক শ্রীলঙ্কা।