NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, নভেম্বর ১, ২০২৬ | ১৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তাহসিফের বিষয়ে জিজ্ঞাসাবাদে দেওয়া দ্বীপের তথ্য যাচাই করছে পিবিআই মার্কিন নির্বাচনে এবার আগাম ভোটের রেকর্ড? ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসায় নতুন নিয়ম ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র হাকিমির হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির আসছে কার্তিক আরিয়ানের ‘অপারেশন সিঁদুর’ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি আলাস্কায় প্রার্থীর নাম নিয়ে বিতর্ক মিশিগানে রিপাবলিকানদের হাতিয়ার ‘ইসলামবিদ্বেষ’ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার চেষ্টা, ইরানে ফিরলেন কাতারের মধ্যস্থতাকারীরা
Logo
logo

এশিয়া কাপের আগের দিন শ্রীলঙ্কার দল ঘোষণা


খবর   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৪, ০২:০৭ এএম

এশিয়া কাপের আগের দিন শ্রীলঙ্কার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: রাত পোহালেই মাঠে গড়াবে এশিয়া কাপ। এশিয়ার শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টের আগে চোটে জর্জরিত শ্রীলঙ্কা শিবির। চোটের কারণে দিলশান মাদুশঙ্কা, দুশমন্থ চামিরা ও লাহিরু কুমারা, হাসারাঙ্গা ডি সিলভার মতো খেলোয়াড়দের তারা পাচ্ছে না। এ কারণেই দল ঘোষণা করতে লঙ্কান ক্রিকেট বোর্ডকে আজ মঙ্গলবার এশিয়া কাপ শুরুর আগের দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।

 

এশিয়া কাপের ১৭ সদস্যের দলে শেষ মুহূর্তে অন্তর্ভুক্ত করা হয়েছে বিনুরা ফার্নান্দো ও প্রমোদ মদুশানকে। দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন কুশল পেরেরা। যিনি সদ্যই ফ্লু থেকে সদ্যই সেরে উঠেছেন। এবারের এশিয়া কাপের ৯টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়।

বাকি চারটি ম্যাচ আয়োজক দেশ পাকিস্তানে। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে ৩১ আগস্ট এশিয়া কাপ অভিযান শুরু করবে শ্রীলঙ্কা। 

 

এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কা দল : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চারিথ আশালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, মাহেশ থিকসানা, দুনিথ ওয়েল্লাগে, মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা, দাসুন হেমন্ত, বিনুরা ফের্নান্দো, প্রমোধ মাধুশান।