NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৌদি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের, ইয়েমেনে সংঘাত তীব্র গাজা থেকে ইউক্রেন-সুদান: শান্তির আহ্বান জাতিসংঘ মহাসচিবের নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সংস্কারের পর ১৯ লাখ ডলারে বিক্রি হলো ট্রাম্পের শৈশবের বাড়ি দ্বিপক্ষীয় বৈঠক শেষে একই লিমুজিনে চেপে প্রদর্শনীতে মোদি-পুতিন যুক্তরাষ্ট্রের কাছে কি সত্যিই আর ১৪ দিন চলার মতো তেল আছে? মার্টিনেলির হ্যাটট্রিকে আল-হিলালের জয়, অন্য ম্যাচে পয়েন্ট হারালেন রোনালদোরা শান্ত গল্পেই ১০০ কোটির পথে ইমতিয়াজ আলীর ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৯/১১ হামলার ২৫ বছর, ‘কখনোই ভুলব না’ বার্তা ট্রাম্পের
Logo
logo

বিএনপি ক্ষমতায় গেলে কারও অস্তিত্ব রাখবে না : ওবায়দুল কাদের


খবর   প্রকাশিত:  ৩১ অক্টোবর, ২০২৩, ০৬:২৮ এএম

বিএনপি ক্ষমতায় গেলে কারও অস্তিত্ব রাখবে না : ওবায়দুল কাদের

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন গণতন্ত্রের কথা বলে। তারা ক্ষমতায় গেলে গণতন্ত্রকে গিলে খাবে। আবার যদি ক্ষমতায় তারা আসতে পারে দেশে রক্তের বন্যা বয়ে দিবে। মুক্তিযুদ্ধের পক্ষের কারও অস্তিত্ব তারা রাখবে না। মুক্তিযোদ্ধাদের এবং যারা বঙ্গবন্ধুর বাংলাদেশকে ভালোবাসে তাদের নিশ্চিহ্ন করে দিবে’। 

আজ সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতারা বলে তারেক রহমানকে আওয়ামী লীগ ভয় পায়। সে কেমন নেতা যে তাকে ভয় পাব? যে কি না পালিয়ে যাওয়া দণ্ডিত আসামি। টেমস নদীর ওপার থেকে রিমোট কন্ট্রোলে আন্দোলনের ডাক দেয়। আন্দোলন এত সোজা নয়। একবার দেখি ২৭ দফা, আবার দেয় ১০ দফা। এখন আবার এক দফা। এর মধ্যে বিএনপির আন্দোলন নয়াপল্টন থেকে গোলাপবাগের গরুর হাটে গিয়ে হোঁচট খায়।’

 

বিএনপিকে জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের প্রধান ঠিকানা বিএনপি। তাদের হাতে ক্ষমতা গেলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়’।